রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

লক্ষ্ণৌর পাহাড়সম রানে ধরাশায়ী পাঞ্জাব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার

পাঞ্জাব কিংসের বিপক্ষে মোহালিতে রানের ঝড় তুলেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ব্যাটাররা। সংগ্রহ করেছেন আসরের সর্বোচ্চ রান। পাহাড়সম রান টপকাতে গিয়ে যদিও দুই শতাধিক রান করেছিল পাঞ্জাব কিংস। তবে লক্ষ্ণৌ বোলাদের তোপে সবকটি উইকেট হারিয়ে ধরাশায়ী কিংস ব্যাটিং লাইনআপ। হেরেছে ৫৬ রানে।টস জিতে সুপার জায়ান্টসদের আগে ব্যাটে পাঠিয়েছিল পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। অধিনায়কের সিদ্ধান্তকে যথাযথ করে তুলতে পারেননি কিংস বোলাররা। তাদের তুলোধুনো করে ৫ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে লোকেশ রাহুলের দল। জবাবে ব্যাটে নেমে এক বল হাতে রেখে ২০১ রানে থামে পাঞ্জাবের ইনিংস। এ নিয়ে ৮ ম্যাচে ৫ জয়ে টেবিলের দুইয়ে আসল লক্ষ্ণৌ। সমান ম্যাচ খেলে ৪ জয়ে ছয়ে পাঞ্জাব।

পাঞ্জাবের ঘরের মাঠে উড়ন্ত শুরু পায় সফরকারী দল। ৩.২ ওভারে ৪১ রানে হারায় প্রথম উইকেট। লোকেশ রাহুল আউট হন ৯ বলে ১২ রান করে। ৫.৫ ওভারে দলীয় ৭৪ রানে ফেরেন ঝড়ো ফিফটি করা কেইল মায়ার্স। ২৪ বলে ৫৫ রান করেন তিনি। তৃতীয় উইকেট জুটিতে ৮৯ রান করেন আয়ুশ বাদুনি ও মার্কোস স্টোনিস। ১৩.৩ ওভারে ১৬৩ রানে আউট হন আয়ুশ। ২৪ বলে ৪৩ রান করেন তিনি।১৮.২ ওভারে রানের ঝড় তোলা স্টোনিস ফেরেন দলীয় ২৩৯ রানে। ৪০ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এরপর ১৯.৪ ওভারে ২৫১ রানে ফেরেন নিকোলাস পুরান। ১৯ বলে ৪৫ রান করেন ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটার। শেষ অবধি ৫ উইকেটে ২৫৭ রানের সংগ্রহ পায় লক্ষ্ণৌ।পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। স্যাম কারেন, লিভিংস্টোন ও আর্শদ্বীপ সিং নেন একটি করে উইকেট।পাহাড় রানে চোখ রেখে ব্যাটে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিক দল। অধিনায়ক শিখর ধাওয়ান ফেরেন ২ বলে ১ রান করে। ৩১ রানে হারায় দ্বিতীয় উইকেট। সিমরন সিং ফেরেন ১৩ বলে ৯ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ৭৮ রান করেন সিকান্দার রাজা ও অথর্ভ তাইদে। ১১.৩ ওভারে ১০৯ রানে ফেরেন রাজা। ২২ বলে ৩৬ রান করেন তিনি।

১৩তম ওভারের শেষ বলে ১২৭ রানে ফেরেন তাইদে। ৩৬ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এরপর লিয়াম লিভিংস্টোন (১৪ বলে ২৩), স্যাম কারেন (১১ বলে ২১) ও জিতেশ শর্মা (১০ বলে ২৪) করলেও শেষে নামা তিন ব্যাটার ছিলেন ব্যর্থ। নামের সঙ্গে সুবিচার না করেই ফেরেন শাহরুখ খান, রাহুল চাহার ও কাগিসো রাবাদা। ১৯.৫ ওভারে ২০১ রানে থামে স্বাগতিকদের ইনিংস।অতিথি দলের হয়ে চারটি উইকেট নিয়েছেন ইয়াশ ঠাকুর। নাবিন উল হক নিয়েছেন তিনটি, রবি বিশ্নুই দুটি ও স্টোনিস নিয়েছেন একটি উইকেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories