রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার

করোনা মহামারীর সময় বাংলাদেশে গম পাচার সংক্রান্ত অভিযোগ ঘিরে রেশন দুর্নীতি মামলার তদন্ত জোরদার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী ও বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরত জাহানকে তলব করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, আগামী বুধবার (২২ এপ্রিল) তাকে হাজির হতে বলা হয়েছে।
রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নুসরত জাহানকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকেছে ইডি। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। তার ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, ইডির ডাকে সাড়া দেবেন নুসরত, তবে কলকাতার সিজিও কমপ্লেক্সে নয় দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে গিয়ে হাজিরা দিতে পারেন।
করোনাকালে সীমান্ত এলাকায় বাংলাদেশে গম পাচারের অভিযোগে কয়েকটি ট্রাক আটক করা হয়েছিল। সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরত। ইডির একটি সূত্র জানিয়েছে, ওই ঘটনার তদন্তে একাধিক নাম সামনে এসেছে এবং বাংলাদেশে গম পাচার প্রসঙ্গে নুসরতকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি।
এদিকে কিছুদিন আগেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন নুসরত। তিনি কলকাতায় ফিরেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এর আগে একটি ফ্ল্যাট প্রতারণা মামলাতেও নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ২০২৩ সালে তাকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্সে। ওই মামলায় অভিযোগ ছিল, ২০১৪-১৫ সালে একটি সংস্থা ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা করে নিয়ে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে কেউই ফ্ল্যাট পাননি, ফেরত পাননি অর্থও। সেই সংস্থার পরিচালক ছিলেন নুসরত এমন অভিযোগ তোলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে বিভিন্ন মামলায় ইডির তৎপরতা বেড়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এমন অভিযোগ তুলেছেন।
এদিকে তৃণমূলের সংসদ সদস্য ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটি মামলা করেছেন। তার দাবি, নির্বাচনের আগে প্রায় ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে। এ বিষয়ে দ্রুত আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories