সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]

জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা

জালিয়াতি ও মিথ্যা তথ্য ব্যবহার করে একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ বিভাগীয় তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাময়িক বরখাস্তকৃত উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, […]

জগন্নাথপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলমের বিরুদ্ধে উপজেলার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত ১২ লাখ টাকা বিতরণ না করে লুকোচুরি ও আত্মসাতের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।বরাদ্দ আসার দুই মাস পেরিয়ে গেলেও সে অর্থ বিতরণ করছেন না শিক্ষা অফিসারে বিরুদ্ধে।জানা গেছে, গত জুন মাসে চলতি ২৫-২৬ অর্থবছরে উপজেলার ৮টি সরকারি […]

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাহস,সংগ্রাম,ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে হাজাঁরো নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সংগঠনের সাবেক সাধারন […]

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছে।শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।শনিবার (১ আগস্ট) সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ, (৪৫) অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।স্থানীয় এলাকাবাসী জানান, […]

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, জেলার প্রধান নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৭ দশমিক […]

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বর্ষায় শিক্ষা ব্যবস্থার বেহালদশা

সুনামগঞ্জের হাওরাঞ্চল অধ্যুষিত মধ্যনগর উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেন মরণদশায় উপনীত হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। হাওরপাড়ের বিদ্যালয়গুলোতে যাওয়া-আসার একমাত্র ভরসা নৌকা। শিক্ষা খাতে সরকারের গুরুত্ব থাকলেও হাওরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগব্যবস্থা এখনো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।প্রচলিত একটি প্রবাদ আছে-বর্ষায় নাও, হেমন্তে পাও। হাওরাঞ্চলের বাস্তব চিত্র […]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিপুল ভোটে এড. রনজিত সরকার বিজয়ী

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার (নৌকা প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। প্রার্থীর বিভিন্ন এজেন্ট ও স্থানীয় সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।রনজিত সরকার মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৯৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ৩৫২ […]

সিলেট বিশ্বনাথ আকিলপুরে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩১ জুলাই সোমবার ২০২৩ সিলেট বিশ্বনাথ আকিলপুরস্থ ডঃ মঞ্জশ্রী একাডেমীর উদ্যোগে ছড়া আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমন বিপ্লব, প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ড প্রবাসী আর রহমান এডুকেশন ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ইংরেজি গ্রন্থের লেখক মাওলানা নুরুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট […]

সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত-১

সুনামগঞ্জের ছাতকে দফায়-দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় লায়েক মিয়া (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে থানা সংলগ্ন গণেশপুর খেয়াঘাটে এ হামলার ঘটনা ঘটে। নিহত লায়েক মিয়া শহরের মন্ডলীভোগ (জংলীগড়) এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র। তিনি ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। […]