বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণের পর ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ বার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণের শিকার এক কিশোরীর সাত মাসের গর্ভবতী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ আগষ্ট ) ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস পূর্বে এই কিশোরীকে উপজেলার নরসিংপুর  ইউনিয়নের কিশোরীর বসতঘরে ধর্ষন করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরী জানায়, আমার বাবা দরিদ্র দিনমজুর, আমরা গরীব অসহায়, বাড়ির প¦ার্শে বাথরুমের কাজ শেষে করে ঘরে আসার পথে উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাও গ্রামের মৃত আব্দুর রহমানের  ছেলে বোরহান উদ্দিন জোরপূর্বক ধর্ষণ করে। আমি কান্না করলে সে আমাকে ভয় ভীতি দেখায় এবং এই বিষয়ে কাউকে কিছু বললে মারধরের হুমকি দেয়। তাই আমি ভয়ে আর কাউকে কিছু বলিনি। ভিকটিম এর বাবা বলেন, গরীব মানুষ বলে কারও কাছে বিচার পাইনি। ওরা আমাদের পরিবারকে সব সময় মারধরের হুমকি দিচ্ছে বাড়ি থেকে বাহির হতে পারছিনা। স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিস বসে বিয়ের আলোচনা করে বার বার সময় ক্ষেপণ করা বিয়ে হয়নি। আমরা কোন বিচার পাব না ? বাধ্য হয়ে আদালতে  মামলা করি।এ ঘটনায় মামলার আসামী বোরহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবার জানিয়েছেন তাদের ছেলে এমন জঘন্য কাজ করতেই পারে না। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, ভিকটিম থানায় আসেনি। জানতে পেরেছি আদালতে মামলা মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের অভিযোগ থানায় প্রাপ্তির পর আদালতের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories