কুষ্টিয়ার দৌলতপুরে পুশইন চেষ্টা,বিজিবির বাধায় ৪ ভারতীয় ফেরত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির বাধা ও জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৫৩/৯-এস […]

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলি কৃষক আহত, বিজিবির পাল্টা ফায়ার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলা ও সীমান্তের এপারে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আহত সাহাজুল ইসলাম দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের […]

গাজীপুর, কুষ্টিয়া ও খুলনায় নতুন পুলিশ সুপার

দেশের তিন জেলায় সরকার আজ নতুন পুলিশ সুপার (এসপি) বদলি বা পদায়ন করেছে।প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।একই প্রজ্ঞাপনে আরও তিনজন […]

কুষ্টিয়া কোর্ট স্টেশনে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, ট্রেন অবরোধের জন্য আরেক মামলা

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের মধ্যে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী আব্দুর রহিম।ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল্লাহ আল মামুনকে একমাত্র আসামি করে পোড়াদহ রেলওয়ে থানায় মামলাটি দায়ের করা হয়।মামলার এজাহারে বাদী আব্দুর রহিম উল্লেখ করেন, গত শনিবার দুপুরে কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গা যাওয়ার জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে […]

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকার চাপায় আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকার চাপায় আহত দিলীপ বিশ্বাস (৫৫) নামের এক হোমিও চিকিৎসক মৃত্যু বরণ করেছেন।রোববার (১২ জুলাই) সন্ধ্যার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে বিকেলের দিকে খোকসা উপজেলার পৌর ভূমি অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।মৃত দিলীপ বিশ্বাস উপজেলার বেতবাড়িয়া এলাকার ঋষি বিশ্বাসের ছেলে।জানা গেছে, খোকসা বাজার থেকে একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান […]

কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে বাসে আগুন, কি জানাল পুলিশ

কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনে বুধবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটি ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাসটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার রাত ১১টার দিকে হঠাৎই কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনে আগুন […]

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ক্যাম্পাসে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র বহন করতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে […]

ইবির আইন প্রশাসক হলেন ড. আনিছুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের প্রফেসর ড. আনিছুর রহমান। সোমবার (৩০ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।প্রজ্ঞাপন সূত্রে, আইন বিভাগের প্রফেসর ড. জহুরুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে এ নতুন পদে নিয়োগ দেওয়া হয়। ৩১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ […]

জমি-বাড়ি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিলেন মেয়েরা !

কুষ্টিয়া শহরে জমিসহ চারতলা বাড়ি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে মেয়েদের বিরুদ্ধে। শুক্রবার (১৮ নভেম্বর) কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী কোহিনূর বেগম (৫০) কুষ্টিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া এলাকার এন এন আর সি সড়কের বাসিন্দা আবু হানিফের দ্বিতীয় স্ত্রী। তার চার কন্যাসন্তান রয়েছে।  কোহিনূর বেগম […]

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত-২

কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-সাহাজুল (৩০) ও বিজয় (৩২)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে লরি থেকে পেট্রোল […]