পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

চোরাচালানবিরোধী অভিযানে বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার […]
বরগুনায় সাবেক সভাপতি ও জিপিসহ ১২ আইনজীবী কারাগারে

বরগুনায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জিপি সহ ১২ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার তারা বরগুনা জেলা জজ আদালতের বিশেষ ট্রাইবুনালে হাজির হতে আসলে তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বরগুনা সদর থানায় করা মামলায় ইতিপূর্বে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।জামিন নামঞ্জুর হওয়া আইনজীবীর হলেন […]
বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী জেলহাজতে

বরগুনা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন।১২ আইনজীবী হলেন-বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মো. মজিবর রহমান, মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, মো. মজিবুল হক, হুমায়ুন কবির […]
ধীরেন্দ্র দেবনাথ শম্ভ ৬ষ্ঠ বারের মতো মনোনয়ন পাওয়ায় আমতলীতে আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি,পাঁচ বারের সাংসদ, সাবেক মন্ত্রী,জননেতা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ষষ্ঠ বার বরগুনা- (সদর,আমতলী,তালতলী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বরগুনার আমতলীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও পথ সভা করা হয়েছে।আজ রোববার সন্ধ্যা সত ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশে পৌর আওয়ামী […]
বরগুনার তালতলীতে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

বরগুনার তালতলীতে এইচএসসি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় দুই শিক্ষককে কক্ষ পরির্বতন করে দেওয়া হয়।বৃহস্পতিবার(২৪ আগষ্ট) বেলা ১১ টার দিকে তালতলী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে পরিক্ষা কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত তাদের বহিষ্কারের আদেশ দেন কেন্দ্র সচিবকে। বহিষ্কৃতরা হলো- তালতলী সরকারী […]
বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

২১ আগস্ট উপলক্ষে বরগুনায় জেলা ছাত্রলীগের দুই গ্রুপ একই স্থানে আলাদা কর্মসূচির আয়োজন করায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে বরগুনা জেলা প্রশাসন। আজ রোববার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়।আদেশে বলা হয়, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বরগুনা সরকারি কলেজের একই স্থানে একই সময়ে কর্মসূচির […]
বরগুনা থেকে সরানো হলো ৫ পুলিশ সদস্যকে

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি থামানোর নামে লাঠিচার্জের ঘটনায় আরও পাঁচ পুলিশ সদস্যকে বরগুনা জেলার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারসহ এ পর্যন্ত মোট ছয়জনকে এ জেলা থেকে সরিয়ে নেওয়া হলো।মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান। বিস্তারিত ব্যাখ্যা না […]
তালতলী শুভসন্ধা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই পর্যটক

বরগুনার তালতলী শুভসন্ধা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার পরিবারের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে।বুধবার (১৩ জুলাই ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুইজন হলো মস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই(১৮)। মস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে […]
বরগুনায় জুমার নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

বরগুনার তালতলীতে নামাজরত অবস্থায় ওয়াহেদ মিয়া নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলা সড়ক এলাকায় জুমার নামাজপড়া অবস্থায় মারা যান। তিনি উপজেলার সুন্দরীয়া এলাকার বাসিন্দা। জানা যায়, ওয়াহেদ মিয়া কাজের জন্য তালতলী বাজারে আসায় মার্কাজুল জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ পড়ার সময় পেটে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে […]
বরগুনায় ২২ চায়না নাগরিক করোনায় আক্রান্ত

বরগুনার তালতলীর ২২ চায়না নাগরিক করোনা আক্রান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাদেরকে তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে।এরা দেড়মাস আগে চীন থেকে তালতলীতে এসেছেন। তবে কেউ গুরুতর অসুস্থ্য হয়ে পরলে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তত রয়েছে৷ বরগুনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে বুধবার (৬ […]