শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

ধীরেন্দ্র দেবনাথ শম্ভ ৬ষ্ঠ বারের মতো মনোনয়ন পাওয়ায় আমতলীতে আনন্দ মিছিল

বরগুনা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি,পাঁচ বারের সাংসদ, সাবেক মন্ত্রী,জননেতা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ষষ্ঠ বার বরগুনা- (সদর,আমতলী,তালতলী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বরগুনার আমতলীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও পথ সভা করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা সত ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশে পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।
মিছিলটি আবদুল্লাহ সুপার মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর তাঁরা উপজেলা সদরে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
পরে আবদুল্লাহ সুপার মার্কেটে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদা প্রমুখ।
পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। আমাদের প্রিয় নেতা এই আসন থেকে যতবার নির্বাচন করেছেন, ততবারই বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাঁর বিপক্ষে যাঁরা নির্বাচন করেছেন, তাঁরা সবাই জামানাত হারিয়েছেন। আশা করছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনিও জামানাত হারাবেন।
মজিবুর রহমান আরও বলেন, ‘তিনি সাংসদ থাকা অবস্থায় এলাকার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা সদর-আমতলী-তালতলীবাসী চাই,জননেতা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সহ আওয়ামী লীগ মনোনীত সব প্রার্থী নির্বাচিত হয়ে দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories