অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলা পুলিশের পুরস্কার লাভ

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলা পুলিশের পুরস্কার লাভ।পুুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ২০২৩ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে গ্রুপ-‘গ’ ক্যাটাগরিতে বাংলদেশ পুলিশের সকল ইউনিটের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মাগুরা জেলা পুলিশ। ২৮ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার),পিপিএম মহোদয়ের […]
গাজীপুরের পুবাইলে লেগুনার ধাক্কায় কলেজ ছাত্র নিহত, আহত-৩

গাজীপুর মহানগরের পূবাইলে অটোরিকশা ও নম্বরবিহীন লেগুনা পরিবহনের গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত অপর দুই শিক্ষার্থীসহ গুরুতর আহত হয়েছেন লেগুনা ও অটোরিকশা চালক।বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগরের ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকার টঙ্গী- কালীগঞ্জ মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। ওই সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।নিহত ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের নারায়ণকুল জাপান […]
ডিসি সম্মেলন হবে এবার ৪ দিন

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন এবার একদিন বাড়িয়ে চার দিন করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসি সম্মেলন। আগামী ৩ মার্চ এই সম্মেলন শুরু হবে।এ তথ্য নিশ্চিত করে মন্ত্রিপরিষদের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান বলেন, নিজ কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে […]
শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ : ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনা ‘দখলদার সরকারের চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ।বুধবার দুপুরে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ নেতা-কর্মীদের আহত হওয়ার ঘটনায় বিএনপি মহাসচিব রাতে এক বিবৃতিতে এই মন্তব্য করেন।৭ জানুয়ারির নির্বাচনকে ডামি নির্বাচন দাবি করে ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের […]
ভারতের পশ্চিমবঙ্গের গডফাদার শাহজাহান শেখ গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের সন্দেশখালির শাহজাহান শেখ বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি সিপিএমআইয়ের রাজনীতির সঙ্গে শুরুতে যুক্ত থাকলেও পরে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হয়ে ওঠেন। এই পরিচয়ের আড়ালে তিনি যৌন নির্যাতন, ভুমিদখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম করে আসছিলেন। আসছিলেন স্থানীয়রা, তাকে অবশেষে বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে। তাঁকে ১৪ দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন […]
নাভালনির শেষকৃত্য শুক্রবার

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির শেষকৃত্য হবে শুক্রবার। মস্কো শহরের একটি কবরস্থানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।ম্যারিনো জেলায় সকালে এক বিদায় অনুষ্ঠানের পর বোরিসোভস্কয়ে সমাধিতে তাকে সমাহিত করা হবে।এর আগে গত শনিবার নাভালনির মৃতদেহ তার মায়ের কাছে হস্তান্তর […]
অবসর ভেঙ্গে ফেরার প্রসঙ্গে যা বললেন আগুয়েরো

আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলনের বিষয়টি অস্বীকার করেছেন সার্জিও আগুয়েরো। দেশটির সাবেক এই ফরোয়ার্ড ২০২১ সালের ডিসেম্বরে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ওই সময় অসুস্থতার কারণে বার্সেলোনা থেকে ৩৩ বছর বয়সে তিনি ফুটবলকে বিদায় জানান।এ সম্পর্কে আগুয়েরো বলেন, এটা একেবারেই মিথ্যে কথা। আমি কখনই ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলন করিনি। কখনো কখনো কিছু বিষয় উদ্ভাবিত […]
মিলছে না ফাইনালের টিকিট

বিপিএলের দশম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শিরোপার এই লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট-ভক্তরা। তবে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না তারা।বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে টিকিট বিক্রি করার কথা ছিল। প্রিয় দলের খেলা দেখতে তাই ভোর থেকেই টিকিট নিতে মিরপুরের ইনডোর এবং স্টেডিয়ামের ১ নম্বর গেটে ভিড় জমাতে থাকেন […]
মানুষির ‘অপারেশন ভ্যালেন্টাইন’ আসছে কাল

বলিউড অভিনেত্রী মানুষি ছিল্লার অভিনীত ‘অপারেশন ভ্যালেন্টাইন’ ছবির ট্রেলার ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ট্রেলারেই সবার মন জয় করেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষি। ছবিটি শুক্রবার হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।ছবিটিতে এই অভিনেত্রীকে এক ভারতীয় বিমানবাহিনীর রাডার কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে।সম্প্রতি এক বিবৃতিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে মানুষি বলেছেন, ছবির চরিত্রগুলোকে পর্দায় বাস্তবসম্মত করে তুলতে বিমানবাহিনীর কয়েকজন […]
এবার একসঙ্গে আলমগীর-ঋতুপর্ণা

ওপার বাংলার দাপুটে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘আমার লবঙ্গলতা’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ করেন ঋতুপর্ণা নিজেই। লাল টুকটুকে বেনারসিতে লবঙ্গলতার বেশেই হাজির ঋতুপর্ণা। এই ছবিতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আলমগীরকে।এছাড়াও রয়েছে ওপার বাংলার নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত।ট্রেলার মুক্তির দিন ঋতুপর্ণা বলেন, ‘এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রজনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। কিছুদিন আগেই […]