গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নতুন সদস্য অন্তর্ভুক্তি, প্রেসক্লাবকে দূর্নীতিমুক্ত করা এবং অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংবাদিক সমাজ, গাজীপুর জেলা শাখা।রোববার দুপুরের দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন […]

সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সোহাগ আরেফিন ও সাধারণ সম্পাদক পদে কাদের রাজু নির্বাচিত হয়েছেন।৩০ অক্টোবর সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রাণবন্ত উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।​নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।​কমিটির নির্বাচিত অন্য সদস্যরা […]

টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

দেশের শীর্ষ জাতীয় দৈনিক ‌‌‌‌‌’কালবেলা’র’ গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে টঙ্গী বাজার সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে হোন্ডা রোড থেকে অপহরণ করে শারিরীক নির্যাতন করে আহত, এক কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।ভুক্তভোগী সাংবাদিক মহিন উদ্দিন রিপন জানান, সোমবার দুপুর ২টার […]

দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।তিনি বলেন, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় আইন আমরা সংশোধন করার উদ্যোগ নিয়েছি। এই প্রক্রিয়া আরও কার্যকর ও যুগোপযোগী করতে স্টেকহোল্ডার, বিভিন্ন টিভি চ্যানেলের মালিক ও পত্রিকা সম্পাদকদের সঙ্গে বসে আলোচনা করা হচ্ছে।বুধবার রাতে নিজ […]

বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান

মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের (সিডিডিএস) সাধারণ সম্পাদক মো. তসলিম হোসেন।বুধবার (২১ অক্টোবর) নগরীর চেরাগী পাহাড় মোড়ে অবস্থিত শাহ আনিস মসজিদ মার্কেটের ৫ম তলায় সংবাদ সম্মেলনে তসলিম হোসেন বলেন, সাতকানিয়ায় চলমান ইমরানের মেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের কারণে মেলাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ মেলার সঙ্গে প্রায় ৩০০ […]

বাংলাদেশ সংবাদ সংস্থার বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।১২ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের […]

ওনাব সভাপতি মোস্তফা, সম্পাদক রনো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ওনাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার। নতুন সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো।শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের আগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত নতুন কমিটির অন্য পদে […]

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ওয়েজবোর্ড ও কল্যাণ নিশ্চিতসহ সাংবাদিকদের অধিকার রক্ষা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।সচিবালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ এর কনসালটেশন সভায় এ কথা জানান তিনি।তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকরা যাতে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিক ছাড়া যাতে অন্যরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের সুযোগ-সুবিধা […]

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

সাংবাদিকরা প্রতিনিয়ত মানুষের কথা বলেন, তুলে আনেন মানুষের সংকটের কথা। ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তারা পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়ান না। তবে মাঝেমধ্যে তাদেরও দরকার পড়ে সমানুভূতি আর সহায়তার। সংকটে তাদের পাশে দাঁড়ানোও তাই সমাজের কর্তব্য হয়ে দাঁড়ায়। আর সেই মানবিক দায়বদ্ধতা থেকেই সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।তারই […]

বাসস-এর সাবেক প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য আমিরুল মোমেনীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘদিন যাবৎ তিনি দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। আজ বিকেল ৩টার দিকে গ্রীন রোডের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী গুলশান আরা বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ […]