শিক্ষার্থীরা যেন জ্ঞান-বিজ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক চর্চায় আসক্ত হোন, অন্যকিছুতে নয়- জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বিশ^ নাগরিক হিসেবে তৈরি করতে চাই। যেন সমাজে প্রগতির ধারা অব্যাহত থাকে। এতে সৃজনশীলতায়, সংস্কৃতি, ক্রীড়ার নৈপুণ্যে ও দক্ষতায় সমৃদ্ধ হবে আমাদের আগামীর প্রজন্ম। এই প্রজন্ম যেন জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, হতাশাগ্রস্থ ও বিষণœ হয়ে অন্য কিছুতে আসক্ত না হয়। আমার শিক্ষার্থীরা যদি […]

‘৪৭ এর দেশবিভাগ নয়, পকিস্তান ভেঙ্গে বাংলাদেশের অভ্যুদয় ছিল অনিবার্য’- প্রফেসর ড. হারুন-অর-রশিদ

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রফেসরিয়াল ফেলো ও জাতীয় বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘শুধু ধর্মের ভিত্তিতে কোন দেশ হওয়া বিজ্ঞান সম্মত নয়। ১৯৪৭ সালে দেশবিভাগের পেছনে ধর্মীয় বিভাজনকে প্রধান করে দেখানো হলেও এর মর্মমূলে ছিল রাজনৈতিক সমঝোতার অনুপস্থিতি। মোহাম্মদ আলী জিন্নাহ ভারতকে অবিভক্ত রেখে কেবিনেট মিশন পরিকল্পনা গ্রহণের সম্মতিতে এটাই প্রমাণ করে যে, […]

বৃহত্তর ময়মনসিংহের বরেণ্য রাজনীতিবিদ বদ্দিউজ্জামান বাদশার মহা-প্রস্তান

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যার পর যে কয়জন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে জাতীর পিতা হত্যাকারীদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে ছিল তাদের একজন নালিতাবাড়ি উপজেলা প্রত্যন্ত গ্রামের দরিদ্র কৃষক পরিবারের ছেলে আলহা্জ্ব বদীউজ্জামান বাদশা । যিনি এক সময় বাংলাদেশ কৃষি বিস্ব বিদ্যালয়ের দাপুটে প্রভাবশালী সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি থেকে […]

গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (২১ নভেম্বর) বিকেলে শুরু হওয়া এই বিক্ষোভ সমাবেশ পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে বিকাল ৪টায় শেষ হয়। গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন দলটির নেতা-কর্মীরা। মহানগর বিএনপির আহ্বায়ক সালাহউদ্দিন […]

স্বাধীনতার ৫০ বছর উদযাপনের মেয়াদ বাড়ল

দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল সরকার। করোনা মহামারির কারণে অনেক আয়োজনই সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হয়েছে। এবার সেই আয়োজনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলো সরকার। আজ সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য […]

জাহাঙ্গীরের বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: তাজুল ইসলাম

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে ‌কটূক্তির ভিডিও ভাইরাল হওয়ার জেরে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ হারানো জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কি না, তার আইনগত দিক পর্যালোচনা করে দেখছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের মেয়র পদ থাকবে কি না, তার আইনগত দিক পর্যালোচনা করছে স্থানীয় সরকার […]

ঢাবির ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষে (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রকাশ করা হবে।আজ সোমবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল […]

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে নয়

আসন্ন এইচএসসি পরীক্ষার আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।সারাদেশে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে নেওয়া না হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছরে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে এইচএসসি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু […]

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ২৪ নভেম্বর জাতীয় সংসদে বিশেষ ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ওই ভাষণ অনুমোদন দেওয়া হয়েছে।মন্ত্রিসভার বৈঠক শেষে আজ সোমবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে তিনি এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ […]

পৌরসভার চেয়ারম্যানের মেয়াদ ৫ বছর শেষ হলেই প্রশাসক নিয়োগ

পৌরসভার চেয়ারম্যানের মেয়াদ ৫ বছর শেষ হলেই প্রশাসক নিয়োগ করার বিধান যুক্ত করা হচ্ছে ‘জেলা পরিষদ সংশোধন আইন-২০২১’ এ। আজ সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে খসড়া এ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।নতুন আইনে উপজেলা […]