শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

স্বাধীনতার ৫০ বছর উদযাপনের মেয়াদ বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৪৯ বার

দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল সরকার। করোনা মহামারির কারণে অনেক আয়োজনই সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হয়েছে। এবার সেই আয়োজনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলো সরকার। আজ সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।তিনি জানান, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অনুষ্ঠান আগামী বছরের (২০২২ সাল) মার্চ পর্যন্ত বাড়বে। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনও আলোচনা হয়নি।এদিকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ভাষণের খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিষয়ে ভাষণ দেন রাষ্ট্রপতি। তিনি জানান, আগামী বছর (২০২২ সাল) প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে বিষয়বস্তু থাকবে ‘স্বাধীনতার ৫০ বছর’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories