বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার

বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের ১ নম্বর জেটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
চীন সরকারের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িতব্য প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার। নির্মাণকাল নির্ধারণ করা হয়েছে চার বছর। প্রকল্পের আওতায় দুটি আধুনিক জেটি নির্মাণ, কনটেইনার হ্যান্ডলিং ইয়ার্ড, আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম, অভ্যন্তরীণ সড়ক ও প্রশাসনিক অবকাঠামোসহ বন্দরের বিভিন্ন সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের কনটেইনার ও পণ্য ওঠানামার সক্ষমতা বাড়বে, জাহাজ চলাচল ও পণ্য পরিবহনে গতি আসবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের বহুমাত্রিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, চীনা প্রতিনিধি এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories