মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হামজাহীন বাংলাদেশের রক্ষণ সামলানোই বড় চ্যালেঞ্জ

গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নতুন সদস্য অন্তর্ভুক্তি, প্রেসক্লাবকে দূর্নীতিমুক্ত করা এবং অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংবাদিক সমাজ, গাজীপুর জেলা শাখা।
রোববার দুপুরের দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক মুছা খান রানা। বক্তব্য দেন আমিনুল ইসলাম রবিন, সেলিনা ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে অর্থ ছড়িয়ে ভোট কেনার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং প্রেসক্লাবকে অর্থের প্রভাব ও ব্যক্তিস্বার্থের কাছে জিম্মি হতে দেওয়া যায় না।
ভোট কেনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রেসক্লাবকে সংঘবদ্ধ গুটি কয়েক ব্যক্তির প্রভাবমুক্ত করে প্রকৃত সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সদস্যপদ নিয়ে বিদ্যমান বৈষম্য ও বিতর্কের অবসান ঘটাতে হবে। বক্তারা আরও বলেন, নির্বাচন স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে একজন প্রার্থী সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছেন।
নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন বন্ধ হয়েছে বলে যে তথ্য প্রচার করা হয়েছে, তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। সরকারের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বিতর্কিত করার অপচেষ্টা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। তাদের এ দায়িত্ব জ্ঞানহীন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
বক্তারা বলেন, প্রেসক্লাব কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা বিশেষ মহলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি সাংবাদিকদের সম্মিলিত অধিকার ও মর্যাদার প্রতিষ্ঠান। তাই অর্থের প্রভাব, অনিয়ম ও অগণতান্ত্রিক নিয়ন্ত্রণের অবসান ঘটিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং সব পক্ষের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories