মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার

ময়মনসিংহের নান্দাইলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে পুরো নান্দাইল বাজার।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে পাটকাঠি ও বাঁশের বেত বোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন লেগে যায়। তবে চালকের চরম বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছে বাজারের শত শত দোকানপাট।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটকাঠি এবং বাঁশের বেত বোঝাই ট্রাকটি নান্দাইলের কালির বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। নান্দাইল বাজারের ভেতর দিয়ে যাওয়ার সময় সড়কের ওপরে ঝুলে থাকা বিদ্যুতের তারের সাথে ঘর্ষণে মুহূর্তেই ট্রাকে থাকা পাটকাঠিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
ব্যস্ত বাজারে চলন্ত ট্রাকে আগুন দেখে চারপাশের মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেকোনো মুহূর্তে আগুন বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু চালক নিজের জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত ট্রাকটি বাজারের মাঝে না থামিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বাজার পার করে শেষ প্রান্তে নিয়ে যান। বাজার থেকে নিরাপদ দূরত্বে আচারগাঁও ব্রিজের ওপর ট্রাকটি দাঁড় করিয়ে চালক ও তার সহকারী দ্রুত নেমে নিরাপদ আশ্রয়ে যান।
খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় জনতার সহায়তায় তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস জানায়, বড় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ট্রাকে থাকা সব পাটকাঠি এবং বাঁশের বেত পুড়ে ছাই হয়ে গেছে। চালকের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপের কারণেই আজ নান্দাইল বাজার এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories