গাজীপুরের বৃহত্তর সাংবাদিক সংগঠন ‍”গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ”র কার্যকরী কমিটি ঘোষণা

সোমবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গাজীপুরের বৃহত্তর সাংবাদিক সংগঠন “গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর উপেদেষ্টা এবং কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে । এক বছর মেয়াদী এই কমিটির মধ্যে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী কমিটি ঘোষনার পর উক্ত উপদেষ্টা মন্ডলীর নেতৃত্বে দৈনিক আলোকিত বাংলাদেশ পএিকার গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মো.আবুল হোসেন চৌধুরীকে সভাপতি ও দৈনিক […]

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ১২ ফেব্রুয়ারি

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।আজ রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাকির হোসেন সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল আজ। মামলার সাক্ষী উপস্থিত না হওয়ায় সময়ের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। […]

মায়ের সঙ্গে ছেলের ফোনালাপের সূত্র ধরে হত্যার রহস্য উদঘাটন

মায়ের সঙ্গে ছেলের ফোনালাপের সূত্র ধরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় জড়িত আরিফ একটি ছিনতাইকারী চক্রের সদস্য। তাকে গ্রেফতারের পর এ হত্যা মামলার রহস্য উন্মোচিত হয়।ডিএমপি জানায়, গত ২২ জানুয়ারি ভোরে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টারের পাশের সড়কে ছুরিকাঘাতে খুন হন খলু মিয়া (২৮)। এ […]

মধ্যরাতে বাস থেকে নেমে বাসায় না যাওয়ার অনুরোধ পুলিশের

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসযোগে মধ্যরাতে ঢাকা মহানগরীতে আসা যাত্রীদের বাস থেকে নেমে ওই সময়ে বাসার দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।  তিনি বলেছেন, মধ্যরাতে যারা বাসযোগে ঢাকায় আসেন সেই সময়টা ঢাকা অনেকটাই অরক্ষিত থাকে। ফলে তারা বাস থেকে নেমে বাসায় যাওয়ার সময় রাস্তা ফাঁকা থাকায় ছিনতাইকারীর কবলে […]

মায়ের জিম্মায় থাকবে জাপানি দুই শিশু

মায়ের জিম্মায় থাকবে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। একই সঙ্গে মেয়েদের নিয়ে জাপান যেতে পারবেন তাদের মা।আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় ঘোষণা করেন। এর আগে ২২ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ২৯ […]

আওয়ামী লীগ কখনো পালায় না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত নিয়ে যারা জোট করেছে। তারা বলছে, আওয়ামী লীগ পালানোর সুযোগ পাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ কখনো পালায় না। আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করেছে।   আজ রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর […]

২৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সিটি কর্পোরেশনের (আরসিসি) ৭টিসহ ২৬টি প্রকল্প উদ্বোধন করেছেন, যার প্রকল্প ব্যয় প্রায় ১,৩১৬ দশমিক ৯৭ কোটি টাকা। তিনি ৩৭৬ দশমিক ২৮ কোটি টাকা আনুমানিক ব্যয়ে নির্মাণাধীন আরও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমাবেশে যোগদান করে প্রকল্পগুলোর […]

বাংলাদেশের রাজনীতি নিয়ে অন্যদের বাড়াবাড়ি করার সুযোগ নেই

বাংলাদেশের রাজনীতি নিয়ে অন্যদের বাড়াবাড়ি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত ‘আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন-সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশে অনেকে আসে ওকালতি করতে। গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য ওকালতি […]

আজ জাতীয় শিশু পুরস্কার দেবেন রাষ্ট্রপতি

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০, ২০২১ পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। বিকেল সোয়া চারটায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। এতে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং বাংলাদেশ […]

বিএনপিকে জনগণ পালাবার সুযোগ দেবে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগ পালাবার সুযোগ পাবে না। তাদের নেতা তারেকই দেশের বাইরে পালিয়ে আছেন। এ দেশের জনগণ বিএনপিকেই পালাবার সুযোগ দেবে না।আজ রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে রাজশাহীতেই বাংলা ভাই সৃষ্টি […]