বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

গাজীপুরের বৃহত্তর সাংবাদিক সংগঠন ‍”গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ”র কার্যকরী কমিটি ঘোষণা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ বার

সোমবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গাজীপুরের বৃহত্তর সাংবাদিক সংগঠন “গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর উপেদেষ্টা এবং কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে । এক বছর মেয়াদী এই কমিটির মধ্যে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী কমিটি ঘোষনার পর উক্ত উপদেষ্টা মন্ডলীর নেতৃত্বে দৈনিক আলোকিত বাংলাদেশ পএিকার গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মো.আবুল হোসেন চৌধুরীকে সভাপতি ও দৈনিক সমাচার পএিকার গাজীপুর প্রতিনিধি মো. মুছা খান রানাকে সাধারণ সম্পাদক এবং আমার জনতা’র প্রধান সম্পাদক সানাউল্লাহ নূরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
গাজীপুরের হোতাপাড়া এলাকার শ্যামলী রিসোর্ট ও পিকনিক স্পটে সোমবার দিনব্যাপী ”গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ”র উদ্যোগে আয়োজিত বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠানের মধ্যদিয়ে বিকেলে এই কমিটি ঘোষনা করা হয়।
মোহাম্মদ বেলায়েত হোসেন শামীমের সঞ্চালনায় “গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ”র আহবায়ক অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী আব্দুস সালাম শান্ত, মােহাম্মদ আলী ভূঁইয়াসহ সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক মুছা খান রানা, যুগ্ম সম্পাদক মাও: আল-আমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ নুরী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক মো.শামসুল হুদা লিটন, বাবু সঞ্জিব কুমার দাস, মো.সেলিম ভূঁইয়া, অধ্যাপক মুখলেছুর রহমান, মো.আব্দুল মালেক, মো.জামাল উদ্দিন প্রমুখ। এক বছরের জন্য গঠিত কমিটির নেতৃত্ব রয়েছেন, সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কামাল, সহ-সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, নাজিম উদ্দিন, মৃনাল চৌধুরী সৈকত, মো. সালাম রানা, মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুছা খান রানা, যুগ্ন-সম্পাদক মাও: আল আমিন দেওয়ান, মোহাম্মদ বেলায়েত হোসেন শামীম, মনির হোসেন মন্ডল, শহিদুল ইসলাম, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সানাউল্লা নুরী, কোষাধক্ষ্য আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ উল হোসেন, ক্রীড়া সম্পাদক এস এম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল আলম চঞ্চল, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম আক্তার। কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল কাসেম, হাজী সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম মানিক, আমিনা খাতুন মুনমুন, জাকির হোসেন লিটন, সেলিম শেখ, জাকারিয়া আল মামুন, হাজী কামাল চৌধুরী ও কাজী শাকিল মু মোক্তাদির হোসেন।
অপরদিকে বনভোজন ফ্যামিলি ডে অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনে উপস্থিত থেকে আনন্দঘন মুহূর্ত উপভোগ করেছেন “গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ” গাজীপুর মহানগর এবং জেলার বিভিন্ন থানায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক এবং অনলাইর পত্রিকায় প্রায় ২শতাধিক সাংবাদিক এবং সাংবাদিক দম্পতিরা। দুপুরে মধ্যাহ্নভোজের আগে নারী সাংবাদিক ও সাংবাদিকদের সহধর্মীনিসহ সন্তানদের নিয়ে ছিল ক্রীড়া প্রতিযোগীতা। দিন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র’ এবং ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ সংগঠনের প্রত্যেক সদস্যকে সাফারী, একটি ব্যাগ এবং সংগঠনের নিজস্ব লঘু সম্বলিত ক্যালেন্ডার বিতরনের মধ্যদিয়ে রাত ৯ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories