বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার পর মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ ডলার ৩৬ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ ডলার ২২ সেন্ট বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ১২ সেন্ট হয়েছে।
মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াকরণের সক্ষমতাসম্পন্ন স্থাপনাটিতে হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
এদিকে, ইরান ও তাদের মিত্রদের সঙ্গে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নতুন করে দেখা দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।
এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে যাওয়ার আশায় সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমলে তেলের দাম প্রায় ২ ডলার কমেছিল। তবে নতুন হামলার খবর বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত সামান্য বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২৩ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মজুত প্রায় ১৫ হাজার ব্যারেল বেড়েছে।
এ ছাড়া ব্যবসায়ীদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর রাশিয়ার অভ্যন্তরীণ শোধনাগারগুলো ডিজেল উৎপাদন বাড়ালে আগামী মাসে দেশটির বাল্টিক ও কৃষ্ণসাগরীয় বন্দর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি কমতে পারে। সূত্র : রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories