বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা: জাপানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১১ বার

আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর কাছ থেকে প্রায় এক লাখ কোটি ইয়েনের বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা করছে জাপান। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নিতে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান সানায়ে তাকাইচি।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। অন্যদিকে, এ অঞ্চলে সরবরাহব্যবস্থার সংযোগ শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে জাপান। দুই দেশের সহযোগিতার অন্যতম ভিত্তি হিসেবে বিগ-বি উদ্যোগকে আরও গতিশীল করার বিষয়ে ঐকমত্য হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের মাধ্যমে বিগ-বি প্রকল্পকে এগিয়ে নেওয়া হবে। এ উদ্যোগের আওতায় বাংলাদেশ ও জাপান যৌথভাবে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করবে।
নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের চারটি প্রধান স্তম্ভের কথাও তুলে ধরেন সানায়ে তাকাইচি। এগুলো হলো যোগাযোগব্যবস্থার সংযোগ জোরদার, দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, সরকারি ও বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় নিয়মকানুন প্রণয়ন ও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, এই চারটি স্তম্ভকে ভিত্তি করে দুই দেশ পারস্পরিক সহযোগিতা বাড়াবে। এর মাধ্যমে অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ ও জাপান।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে সানায়ে তাকাইচি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী দেশ হিসেবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ ও জাপান এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পারে।
এর আগে জাপানের বেসরকারি খাত থেকে আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনার খবর প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম নিক্কেই। বার্তা সংস্থা রয়টার্সও ২২ অক্টোবর এ পরিকল্পনার খবর জানায়।
তবে প্রত্যাশিত বিনিয়োগের অর্থ এখনো বাস্তবে বিনিয়োগ হয়নি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories