মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান

মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক প্রতিবন্ধকতার কারণে অনেক মেয়ে উচ্চশিক্ষায় আসার আগেই ঝরে পড়ে। এই পরিস্থিতির পরিবর্তনে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও […]
হবিগঞ্জে মিষ্টির ওজনে কারচুপির অভিযোগে এক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মিষ্টি বিক্রির সময় ওজনে কারচুপির অভিযোগে একটি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার রাজার বাজার এলাকায় অবস্থিত ভাই ভাই ভান্ডারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রতি কেজি মিষ্টি বিক্রির ক্ষেত্রে […]
প্রধানমন্ত্রীকে কি বলেছিলেন জানালেন ব্যারিস্টার সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এমপি নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দাঁড়ানো তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে মুহূর্তে দুজনের মধ্যে কী কথা হয় তা জানতে বেশ আগ্রহী হয়ে ওঠে সুমনের ভক্ত-সমর্থক ও তাঁর এলাকার […]
হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ

বিএনপির মানববন্ধনে বাধা দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পৌরশহরের শায়েস্তানগরে রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী বেলা ১১টার দিকে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন শুরু করেন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি […]
হবিগঞ্জে ট্রাক-বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঘন কুয়াশার মধ্যে সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।শনিবার (৭ জানুয়ারি) ভোরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুনবাজার এলাকার ম্যাডাডোর কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), সিহাব মিয়া (১২), সাফিয়া বেগম (২০) সাফিয়ার ১ […]
হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— চালক রুবেল হোসেন (৩৫) ও চালকের সহকারী আহাদ আলী (২৭)। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর […]
হবিগঞ্জে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর হবিগঞ্জ পৌর এলাকার পুরাণ মুন্সেফীর পুকুর থেকে শ্যামল দাশ নামে এক স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্যামল দাশ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামের রাবিন্দ্র দাশের পুত্র। সে শহরের হাইস্কুলের ছাত্র ছিলো। শ্যামল দাশের পিতা রাবিন্দ্র দাশ পরিবার পরিজন নিয়ে শহরের কামারপট্টিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পাশাপাশি একটি সিকিউরিটি কোম্পানিতে […]
হবিগঞ্জে চা-শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দৈনিক মজুরি ১৪৫ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা-শ্রমিকরা। আজ রোববার (২১ আগস্ট) বেলা ১১টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে।তেলিয়াপাড়া চা-বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি বলেন, চা-শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। আমরা যে মজুরি পাই তা দিয়ে […]
মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে দেশের সব চা-বাগানে আজ শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে সকাল ৬টা থেকে এ ধর্মঘট চলছে।বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বি-৭৭) সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দাবি দাওয়া […]
বাহুবলে নৌকাডুবিতে চার নারীর মৃত্যু

বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে মর্মান্তিক নৌকা ডুবিতে ৪ মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের রওয়াইল গুঙ্গিয়াজুড়ী হাওরে এ ঘটনা ঘটে। হামিদ মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৫), মৃত সরাফত মিয়ার স্ত্রী চানবানু (৬২), তমির আলীর স্ত্রী […]