রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

ইউরোপে পোশাক রপ্তানিতে ভারত-পাকিস্তানসহ ৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার

প্রতিযোগিকে একাই টেক্কা দিচ্ছে বাংলাদেশ
ইউরোপে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মতো প্রতিযোগী দেশগুলো একসঙ্গে যে পরিমাণ পোশাক রপ্তানি করে, বাংলাদেশ তা একাই রপ্তানি করছে। ইউরোস্ট্যাটের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম ৮ মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ১ হাজার ৩৪৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। যেখানে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি। একই সময়ে ভারত-পাকিস্তানসহ ওই পাঁচটি দেশের মোট পোশাক রপ্তানির পরিমাণ ১ হাজার ৩৬১ কোটি ডলার।
২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্ববাজার থেকে প্রায় ৬ হাজার কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপ। সে হিসাবে বাজারটিতে বাংলাদেশের হিস্যা সাড়ে ২২ শতাংশ, আর অবস্থান দ্বিতীয়।
এই সময়ে বাংলাদেশের তুলনায় প্রায় সাড়ে ৩শ কোটি ডলার বেশি রপ্তানি করে প্রথম স্থান ধরে রেখেছে চীন। ৮ মাসে দেশটির রপ্তানি ১ হাজার ৬৯০ কোটি ডলার। তবে ধারাবাহিকভাবে রপ্তানি হারাচ্ছে তৃতীয় স্থানে থাকা তুরস্ক। ৮ মাসে দেশটির রপ্তানি ৫৭২ কোটি ডলার।
অন্যদিকে তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারতের রপ্তানি প্রায় ১২ শতাংশ বেড়ে ৩৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। ইউরোপের বাজারে পঞ্চম স্থানে থাকা কম্বোডিয়ার পোশাক রপ্তানি সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় ২৬ শতাংশ বেড়েছে। দেশটির রপ্তানি ২৯১ কোটি ডলার। প্রায় ১৬ শতাংশ বেড়ে ভিয়েতনামের রপ্তানি দাঁড়িয়েছে ২৮৩ কোটি ডলারে। আর সাড়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২৫২ কোটি ডলারের পোশাক রপ্তানি পাকিস্তানের। তালিকায় অষ্টম স্থানে থাকা মরক্কোর রপ্তানি ১৮৭ কোটি, প্রবৃদ্ধির হার ১ শতাংশের কিছু বেশি। তলানিতে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার রপ্তানি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories