হালুয়াঘাটে সানফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরন

হালুয়াঘাটে সানফ্লাওয়ার মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাতে ঘটিকায় উত্তর খয়রাকুড়ি প্রমোদ মানকিন(৫০০ আসন) বিশিষ্ট অডিটোরিয়াম হল রুমে সানফ্লাওয়ার মডেল স্কুল এর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। প্রধান […]

নিজ গ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা উত্তর গ্রামের কৃতি সন্তান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) প্রাপ্ত বিজন কান্তি সরকারকে তার নিজ গ্রামে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেছেন গ্রামবাসী। ১০ এপ্রিল তিনি দুইদিনের সরকারি সফরে হালুয়াঘাটে আসেন। এর মধ্যে ১০ এপ্রিল রোজ শুক্রবার হালুয়াঘাট বাজারস্থ রাধা গোবিন্দ মন্দিরে রাম সাহা উৎসবে যোগদান এবং বক্তব্য প্রদান […]

ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন-সালমান ওমর রুবেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) এবারের ৭ জন প্রার্থীর মধ্যে এবং এই আসনে দ্বিতীয় ব্যক্তি হিসাবে স্বতন্ত্র প্রার্থী ঘোড় নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন সালমান ওমর রুবেল।১২ ফেব্রুয়ারী/২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ – ১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে বেসরকারি ফলাফল অনুযায়ী দেখা যায় স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে সালমান ওমর […]

হালুয়াঘাটে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আটক-২

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে লিমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে পৌর এলাকা পাগল পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন। তিনি জানান, হালুয়াঘাট পৌর এলাকায় কর্তব্যরত পুলিশ মোটরসাইকেল তল্লাশি করার […]

ময়মনসিংহ -১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদ এর প্রার্থিতা প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, ময়মনসিংহ-১ হালুয়াঘাট ও ধোবাউড়া থেকে ৬জন মনোনয়নপত্র জমা এবং বৈধ প্রার্থী হিসাবে গন্য হওয়ার পর, তাদের মধ্যে থেকে স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হামিদ পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।মোহাম্মদ আবদুল হামিদ তার প্রার্থীতা প্রত্যাহার করার পর বাকী ৫ জন প্রার্থীর মধ্যে জাতীয়তাবাদী দল […]

নির্বাচনী সহিংসতায় ধোবাউড়ায় নিহত-১ গ্রেফতার ২

ময়মনসিংহ -১ (হালুয়াঘাট ধোবাউড়ায়) স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক কর্মী ছুরিকাঘাতে নিহত একজন।ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত ওই কর্মীর নাম নজরুল ইসলাম (৪৬) ।ধোবাউড়ার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে, ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে।ধোবাউড়া থানা পুলিশ, স্থানীয় লোকজন […]

হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত

মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে মুক্তিকামী ছাত্র, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষ সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ৭ ডিসেম্বর এই অঞ্চলকে হানাদারমুক্ত করেন।বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, ৫ ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী তিন দিক থেকে হালুয়াঘাটে হানাদার বাহিনীর উপর আক্রমণ চালায়। ৬ ডিসেম্বর সকাল থেকে চলা টানা আক্রমণে ভারতীয় বিমানবাহিনীর চারটি যুদ্ধ বিমানের বোমাবর্ষণে পাকিস্তানি বাহিনী বিপর্যস্ত হয়ে […]

হালুয়াঘাটে জুলাই যোদ্ধার তিন শহীদ পরিবারের যৌথ সংবাদ সম্মেলন

৫ ডিসেম্বর /২৫ সন্ধ্যার পর বিএনপির কার্যালয়ে হালুয়াঘাটে তিন শহীদ পরিবার যৌথ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। বিগত জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা সহ বিভিন্ন স্থানে নিহত হালুয়াঘাটের তিন শহীদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মলনে এক যুক্ত বিবৃতি দিয়েছেন। তারা লিখিত বক্তব্যে বলেন আমরা লক্ষ্য করছি, গত ৪ ডিসেম্বর /২৫ হালুয়াঘাটে কতিপয় অনলাইন মিডিয়া এবং কিছু সামাজিক যোগাযোগমাধ্য তাদের […]

হালুয়াঘাটে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলী হোসেন (দাদাভাই) আর নেই

হালুয়াট উপজেলার উত্তর খয়রাকুড়ি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী গোবরাকুড়া আমদানি রপ্তানি কারক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হালুয়াঘাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন লিমনের পিতা আলহাজ্ব আলী হোসেন দাদাভাই সোমবার ঢাকা হাসপাতালে সন্ধ্যা সাতটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাল্লাহে রাজিউন), পরে মরহুমের নামাজের জানাজা আলোকের ঈদগা মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে […]

হালুয়াঘাটে সাংবাদিক সাইফ জামান আর নেই

হালুয়াঘাট পৌরশহরের পাঠাগার মোড়ের বাসিন্দা সাংবাদিক সাইফ জামান আর নেই। ১৬ নভেম্বর রবিবার ভোর ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তিনি হালুয়াঘাট প্রেসক্লাবের সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়া ঢাকা প্রতিদিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন।বাদ মাগরিব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে উত্তর খয়রাকুড়ি কেন্দ্রীয় গোরস্থানে […]