মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

হালুয়াঘাটে সানফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরন

সমীর সরকার ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২২ বার

হালুয়াঘাটে সানফ্লাওয়ার মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ঘটিকায় উত্তর খয়রাকুড়ি প্রমোদ মানকিন(৫০০ আসন) বিশিষ্ট অডিটোরিয়াম হল রুমে সানফ্লাওয়ার মডেল স্কুল এর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ গ্রহন ও তার গুরুত্ব তুলে ধরেন এবং কর্তৃপক্ষকে ধরনের আয়োজন নিয়মিত ভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, সানফ্লাওয়ার মডেল স্কুল। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories