মুন্সিগঞ্জের শ্রীনগরে দাদীর বিরুদ্ধে নাতিকে ছুড়ে ফেলার অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে আপন দাদীর বিরুদ্ধে। উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী মুক্তা বেগমের (৪৫) বিরুদ্ধে তার নাতিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মুক্তা বেগমের ছেলে নিরব খানের ২ বছর বয়সী পুত্র সন্তান নাফিন খানকে ওপর থেকে ছুড়ে মাটিতে ফেলায় শিশুটি আহত হয়।শিশুটিকে ছুড়ে ফেলার একটি সিসি টিভির ফুটেজ সামাজিক […]
মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে গজারিয়া […]
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকশিত হবে। লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও মানবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।রবিবার (১৩ […]
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা […]
স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন

মুন্সীগঞ্জে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনির চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষে আবেদনটি জমা দেওয়া হয়।ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, বুধবার দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে […]
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার

নিখোঁজ লেখক-সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদীতে পাওয়া গেছে। অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে এক দিন আগে নিখোঁজ হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান বলেছেন, […]
মুন্সিগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় কালাচাঁন সরদারকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি শিহাব করিম। সোমবার রাতে কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তাররা হলেন হিরু সরদার (৪০), বাবু সরদার (৩৫), আলমগীর সরদার […]
এবার মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইতে বাতিল হয়ে গেছে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র। ঋলখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন তার মনোনয়ন বাতিল করেন।জেলা প্রশাসক জানান, ঋণ খেলাপির অভিযোগে মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।এর […]
টঙ্গিবাড়িতে আথী-আদিব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত জহিরুল ইসলাম

টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নে গতকাল শুক্রবার বিকেলে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয় মাঠে ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেরে মাঠে চল স্লোগানে আথী-আদিব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুবলিগ নেতা শেখ শরিফের উদ্যোগে উক্ত খেলার উদ্ভোধক ছিলেন টঙ্গিবাড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান। সমাজসেবক মাহফুজুর রহমান সুজনের সঞ্চালনায় এবং আড়িয়ল ইউপি চেয়ারম্যান আঃ কাদির হাওলাদারের সভাপতিত্বে প্রধান […]
টঙ্গীবাড়ীতে মাদকদ্রব্য সেবনের দায় একজনকে জেল,জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকদ্রব্য সেবনের দায়ে শাকিল মাঝি নামের একজন কে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় টঙ্গীবাড়ীর মাঝি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাশেদুজ্জামান। শাকিল টঙ্গীবাড়ী উপজেলার মাঝি বাড়ি গ্রামের খালেক মাঝির ছেলে। […]