ঘর থেকে বৃদ্ধ বাবার মরদেহ উদ্ধার, ছেলে পুলিশের হেফাজতে

পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘর থেকে পুলিন মিস্ত্রি (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঁচশতকুরা গ্রামের একটি বসতঘর থেকে পুলিন মিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, […]
মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহত যোদ্ধাদের পুনর্বাসনে রাজধানীর মিরপুরে আধুনিক আবাসন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।তিনি বলেন, নির্মাণকাজ শেষ হলে শহীদ ও আহত পরিবারগুলোকে এসব ভবনে বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।বুধবার (৫ আগস্ট) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও […]
মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সুইজগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ জুলাই) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহত ওবায়দুর রহমান সুমন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম ময়েন প্রামাণিক। তিনি প্রায় পাঁচ […]
প্রবীণ নাগরিকদের সেবা প্রাপ্তি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা

প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত এবং আইএসআইজিওপি (ISIGOP) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিকের জাতীয় সমন্বয়কারি ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন […]
পিরোজপুরে সাংবাদিকদের সাথে এমপি জেসমিন সুলতানার মতবিনিময়

পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের (৩৪৯) সংসদ সদস্য জেসমিন সুলতানা।শুক্রবার (৩ জুলাই) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রেসক্লাব […]
ইন্দুরকানীতে আওয়ামীলীগের নেতা নাসির গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় মো. নাসির উদ্দিন ফকির (৪৯) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রভাবশালী সদস্য রয়েছেন ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত […]
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারানো পিরোজপুরের এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করেছে। ১৭ বছর বয়সী আহত ওই যুবক মোঃ ফরিদ শেখ (লামিম) পিরোজপুর সদরের টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত পুত্র। রোববার (৭ এপ্রিল) রাতে টোনা গ্রামের গোপেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সালমা বেগম বাদী […]
দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে তার বড় ছেলে রাফিক বিন সাঈদীর কবরের পাশে দাফন করা হয়েছে।আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে পিরোজপুর পৌরসভার মাছিমপুর সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে তার দাফন সম্পন্ন হয়।এর আগে মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন হয়। এতে […]
পথ ছাড়লেন জামায়াত নেতাকর্মীরা, সাঈদীর মরদেহ পিরোজপুরের পথে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহবাহী গাড়ি অবশেষে পিরোপুরের পথে রওনা দিয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে লাশবাহী গাড়িটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে রওনা দেয়।এর আগে সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে মারা যান সাঈদী।তার মৃত্যুর পর লাশ ময়নাদতন্তের […]
ভান্ডারিয়ায় বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪ গ্রামকে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ভান্ডারিয়া ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়ার উদ্দ্যোগে ‘আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হবে বাল্যবিবাহ মুক্ত’ শ্লোলগানকে সামনে রেখে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। […]