শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর আটক দুই পুলিশ সদস্যকে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।শুক্রবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কর্নেল রকিবুল হাসান বলেন, দায়িত্ব পালনকালে পুলিশের দুই সদস্য ভুলবশত ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিলেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় করে মাদকবিরোধী অভিযানে যায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশকে দেখে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্তের ওপারে ভারতীয় নাগরিকেরা তাকে আটক করেন।
পরে দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। এরপর ঘটনাস্থলে থাকা বিএসএফ সদস্যদের ডেকে তাদের হাতে দুই পুলিশ সদস্যকে তুলে দেওয়া হয়।
এর আগে ২০১৯ সালের ১০ অক্টোবর একই এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে সীমান্ত অতিক্রম করায় র‍্যাব-১১-এর তিন সদস্য ও দুই সোর্সকে ভারতীয় নাগরিকেরা আটক করেছিলেন। পরে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories