জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন

জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। […]

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম নামে প্রতিবন্ধী নারী মারা গেছেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম […]

দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, যখনই দেশ গভীর সংকটে পড়ে, তখনই সেই সংকট থেকে উত্তরণের জন্য এ দেশের জনগণ বিএনপি-কে ভোট দিয়ে ক্ষমতায় আনে।জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অতীতের দৃষ্টান্ত তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণ এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর […]

দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানালেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারিকুল ইসলাম

দুধ দিয়ে গোসল শুরু করেন এক যুবক। খবর পেয়ে তার চারপাশে জড়ো হন স্থানীয় লোকজন। কেউ বিস্মিত হয়ে দেখছিলেন, কেউ মুঠোফোনে ছবি-ভিডিও ধারণ করছিলেন। এর কিছুক্ষণ পরই জানা গেল, পুরোনো প্রেমকে বিদায় জানাতেই যুবকের দুধ দিয়ে গোসল।জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার শালুকডুবি গ্রামের […]

জয়পুরহাটে ৫৬ হাজার ৬৬৮ পরিবার পাচ্ছে ভিজিএফ সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৩-২৪ অর্থবছরের ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) সহায়তা কর্মসূচির আওতায় জয়পুরহাট জেলায় ৫৬ হাজার ৬৬৮ পরিবারের জন্য ৫৬৬ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ঈদের আগেই এ চাল বিতরণ সম্পন্ন করতে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ […]

টঙ্গীতে ফেনসিডিলসহ একাধিক মামলার আসামী নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ মঞ্জিলা আক্তার ওরফে নুপুর (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।জানা যায়, গ্রেফতারকৃত নুপুর জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকার নাকুগাছী গ্রামের বাবু সরকারের মেয়ে। তিনি দীর্ঘদিন যাবৎ টঙ্গীর দত্তপাড়া ওসমান গনি রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে […]

জয়পুরহাটে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা (৩৬) দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালক। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। আহত হয়েছেন তার সহকারী গোমস্তাপুরের বাসিন্দা মনোরঞ্জন (৩৮)। তাকে জয়পুরহাট […]

জয়পুরহাটে প্রতিমা ভাংচুর, আটক-১

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগে লাল বাবু নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক লাল বাবু শুকতাহার গ্রামের করিম মন্ডলের ছেলে। জয়পুরহাট থানার উপ-পরিদর্শক পুলক সরকার জানান, জয়পুরহাট সদর উপজেলার  শুকতাহার মধ্য পাড়া ও পুর্ব সার্বজনীন দুর্গা মন্দিরে শুক্রবার গভীর রাতে দুটি মন্দিরের কয়েকটি প্রতিমা ভাংচুর করেছে। এ ঘটনায় […]

ক্ষেতলালে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালে গোলাম মওলা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৭ আগস্ট (শুক্রবার) দিবাগত  রাতে উপজেলার  বকশিপাড়া গ্রামের ঢেলপির নামক স্থানে  ধানের ক্ষেত থেকে লাশটি উদ্ধার ক্ষেতলাল থানা পুলিশ। নিহত গোলাম মওলা ক্ষেতলাল উপজেলার দাশড়া মছন্দাল গ্রামের মনসুর রহমানের ছেলে।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল  জানান, গোলাম মওলা ক্ষেতনাল থানা বাজারে মোবাইল রিচার্জ, […]

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জয়পুরহাট-হিলি সড়কের ভীমপুর এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও থানা পুলিশ  উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত মোটরসাইকেল আরোহী দিনাজপুর জেলা সদরের মোকছেদুলের পুত্র মাসুদ রানা (৩৫)।স্থানীয়রা জানান, পাঁচবিবি থেকে ছেড়ে আসা হিলিগামী একটি ট্রাক ভীমপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা […]