রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

সব জায়গায় পোকামাকড়ের মতো দুর্নীতি : সমাজকল্যাণ উপদেষ্টা

বিথীকা হালদার, টঙ্গী
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই, জাদু দিয়ে সব কিছু করে দিতে পারব। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক করা হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প কারখানায় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‎
তিনি বলেন, সব জায়গায় পোকা মাকড়ের মতো দুর্নীতি। যেখানে হাত দিচ্ছি সেখানেই ঝাড়ু দিতে হচ্ছে। মুক্তার মতো একটি ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত ছিল। এর চেয়ে বেসরকারি সেক্টরে অনেক ছোট প্রকল্প আছে, যা স্বয়ংসম্পূর্ণ এবং সেখানে ভর্তুকি দিতে হয় না। ‎ ‎
‎উপদেষ্টা বলেন, আমরা শত যুগের আবর্জনার মধ্যে পড়েছি। যুগ যুগ ধরেই এ অব্যবস্থাপনা চলছে। আমাদের দেখতে হবে কাজের পরিধি কী পরিমাণ এবং সময় কী পরিমাণ। সেই সময়ের সঙ্গে কাজ ভাগ করলেই বুঝবেন, কেন আমরা সব জায়গায় হাত দিতে পারিনি। তবে যেখানেই আমরা হাত দিচ্ছি, সেখানেই সংস্কার হচ্ছে।‎ ‎
তিনি বলেন, এখন মুক্তা পানিতে আমরা হাত দিয়েছি, মুক্তা পানির সব কর্মকর্তা কর্মচারীরা জেনে গেছে, মুক্তা এখন একটি সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। ‎‎সারা বিশ্বে পানির জায়গায় প্লাস্টিক বোতলের বিকল্প এখনো করতে পারেনি। তবে আমি চাইব, মুক্তায় যেন প্লাস্টিকের একটি গবেষণা সেল থাকে।
‎এর আগে প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন উপদেষ্টা।‎ ‎এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মহসিন আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ‎
‎উল্লেখ্য, ১৯৮০ সালে টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প নামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্লাস্টিক পণ্যসহ ১২৮টি পণ্য এখানে উৎপাদিত হয়। ১২৫ লোকবলের মধ্যে ৯৭ শতাংশ লোকবল প্রতিবন্ধী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories