যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকরা। জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান জয় পেয়েছেন। অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি করেছে আগ্রহ।আনন্দে ভাসছেন মধ্যবর্তী নির্বাচনে বিজয়ীরা। ফলাফলের পর শুভেচ্ছা বিনিময় করছেন তাদের সমর্থকদের সঙ্গে। এ তালিকায় রয়েছেন বাংলাদেশি আমেরিকানরাও।সবশেষ প্রাপ্ত […]
দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে বাকি ৭ জনের মরদেহ দেশে পৌঁছেছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি-৩৩৬-এ মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।গত ৯ আগস্ট রিয়াদের মানফুহা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ […]
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে।২৯ অক্টোবর বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে […]
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।মেডিকেলের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত […]
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ

যুক্তরাজ্যের লন্ডনে রিজেন্টস পার্কের কাছে প্রায় দেড় কোটি পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির হাইকোর্ট। ওই ফ্ল্যাটের সঙ্গে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির সংশ্লিষ্টতা রয়েছে এবং তা পাচার করা অর্থে কেনা হয়ে থাকতে পারে-এমন অভিযোগে এই পদক্ষেপ নিয়েছেন যুক্তরাজ্যের হাইকোর্ট।২৩ অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ […]
দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

সৌদির রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে।মরদেহ বহনকারী বিমানটি শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ১২মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদ। তিনি বগুড়ার শাহজাহানপুরের রফিকুল ইসলামের ছেলে।২২ অক্টোবর […]
ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আটক রাখার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।সৌদি জননিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে দান করতে আগ্রহীদের অনুমোদিত ও সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা […]
মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি

মালয়েশিয়ায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ২৮৭ দিনে ৬৫ হাজারের বেশি বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এ সময়ে দেশজুড়ে ১১ হাজারের বেশি অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজারের বেশি বিদেশির নথিপত্র যাচাই করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৪৫ হাজারেরও বেশি জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক […]
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত হওয়ার অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।আজেল নিউজ নামে একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এসব জানানো হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, মক্কার […]
বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটন সেতুবন্ধনে মাইশা ট্রাভেল

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (ইনট্যাক) ২০২৬’-এ অংশ নিয়ে পর্যটনসেবা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেছে মালয়েশিয়া সরকারের পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সি মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিএইচডি।তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশ অংশ নেয়। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ১৫৫টি বুথে বিভিন্ন […]