শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সড়কে মৃত্যুর আরেক নাম ‘এনা পরিবহন’ টঙ্গীতে এনা’র পরিবহনের বাস চাপায় অটো’র ৭ যাত্রী আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার

দেশের গুরত্বপূর্ণ মহা-সড়কগুলোর মধ্যে টঙ্গী কালীগঞ্জ নরসিংদী হয়ে সিলেটগামী পরিবহনগুলোর মধ্যে মৃত্যুর আরেক নাম বেপরোয়া এনা পরিবহনের যাত্রীবাহী বাস। এ বাসগুলোর চালকরা দক্ষ হলেও তারা অনেকটা বেপরোয়া হয়ে পরিচালনা করেন এনা পরিবহনের বাস। ফলে সড়ক বা মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই ঘটে দূর্ঘটনা। এতে করে হতাহতের ঘটনাও ঘটে হরহামেশাই। এনা পরিবহন কর্তৃপক্ষ বা চালকসহ বিভিন্ন কাউন্টারের পরিচালকদের এহেন কর্মকান্ডের সুষ্ঠু বিচার বা সমাধান পান না ক্ষতিগ্রস্থ ভূক্তভোগীরা।
টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন যানবাহন চালক এবং স্থানীয় যাত্রীদের অধিকাংশদের অভিযোগ, এনা পরিবহনের যাত্রীবাহী বাসগুলো এ সড়কে বেপরোয়া চলাচল করায় বাসের যাত্রীসহ অন্যান্য পরিবহন কোম্পানীর বাস বা পরিবহন যাত্রীরা থাকেন আতংকে। এ সড়কে এনা পরিবহনের দূর্ঘটনা ঘটলে স্থানীয় কাউন্টারের পরিচালকরা অত্যন্ত সূকৌলে হতাহত যাত্রীদের পাশ কাটিয়ে দূর্ঘটনা কবলিত বাস ছাড়িয়ে নেন স্থানীয় আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে। এতে করে ক্ষতিগ্রস্থরা থেকে যান অধরা।
জানা যায়, ১১অক্টোবর শনিবার রাত ১০টার দিকে সিলেট থেকে টঙ্গীগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস নং : ঢাকা মেট্রো-ব-১৪-৯০৬৩ টঙ্গীর আমতলী মোড়ে বেপরোয়া ভাবে এসে একটি যাত্রীবাহী অটোকে চাপা দিলে অটো’র ৭ যাত্রী আহত হয়। আহতরা হলেন, পূবাইল মিরের বাজার বাসিন্দা মনির হোসেন (৪০), অটোচালক মোশারফ হোসেন (২১), নাজমুল হোসেন (২২) এবং তার বড় ভাই রহমত (২৭)।
এদের মধ্যে অটোচালক মোশারফ হোসেন (২১) সহ নাজমুল হোসেন (২২) এর অবস্থা আশংকাজনক। বাকি ৩জন প্রাথমিক চিকিৎসা নিয়ে টঙ্গী হাসপাতাল থেকে বাসায় চলে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
টঙ্গী সরকারী হাসপাতালে ইমারজেন্সী মেডিকেল অফিসার জানান, গুরতর আহত অটোচালক মোশারফ হোসেনকে রাজধানীর পঙ্গু হাসপাতাল এবং নাজমুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মনির হোসেন জানান, আমি উত্তরার সী-সেল রেষ্টুরেন্টে কাজ করি। কাজ শেষে পূবাইল মিরের বাজারে নিজ বাসায় অটোযোগে যাওয়ার পথে বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে আসা এনা পরিবহনের বাসটি আমাদের অটোকে চাপা দিলে অটোচালকসহ ৭জন আহত হয়। ঘটনার পরপরই বাসটি না থামিয়ে বেপরোয়া গতিতে ষ্টেশন রোডের থানা গেইটে আসতে থাকে। এ সময় একজন মোটরবাইক চালক বাসটি পিছু নিয়ে থানা গেইটস্থ এনা বাস কাউন্টারে এসে চালকসহ আটক করে। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ বাসটি আটক করেন।
আহত রহমত জানান, অটোতে আমরা ৬ জন যাত্রী ছিলাম। মিরের বাজার যাচ্ছিলাম। পথিমধ্যে আমতলী এলাকায় বিপরিত থেকে খুব দ্রুতগামী এনা পরিবহনের বাসটি আমাদের অটোকে মুখোমুখি সজোরে আঘাত করে। এতে আমার ছোট ভাই নাজমুল হোসেন এবং অটোচালক গুরতর আহত হয়, তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। বাস ও চালককে আটক করা হয়েছে বলে শুনেছি। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচাজ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, খবর পাওয়ার সাথে সাথে বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories