বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

জয়পুরহাটে ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২২২ বার

জয়পুরহাট পৌর শহরের হারাইল এলাকায় পাওনা টাকার জন্য মামা মোস্তাক হোসেন কে হত্যা করেছে ভাগ্নে রাজু আহম্মেদ। এসময় অপর ভাগ্নে আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে । নিহত মোস্তাক হোসেন (৩৪) জয়পুরহাট পৌর শহরের হারাইল গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে, আহত ভাগ্নে জিম হোসেন (১৮) একই এলাকার জহুরুল ইসলামের ছেলে ও ঘাতক ভাগ্নে রাজু আহম্মেদ একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ভাগ্নে রাজু আহম্মেদ মামা মোস্তাককে কিছু টাকা ধার দেয়। ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু ঘর থেকে ধারালো ছুরি নিয়ে মামা মোস্তাকের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।
এ সময় রাজুর খালাতো ভাই ও মোস্তাকের অপর ভাগ্নে জিম মামাকে বাাঁচাতে এগিয়ে এলে রাজু তাকেও আঘাত করেন। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে রাজুকে আটক করে পুলিশে দেয়।
এছাড়াও তারা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামা মোস্তাককে মৃত ঘোষনা করেন।
আহত জিমের অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories