মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

জয়পুরহাটে ৫৬ হাজার ৬৬৮ পরিবার পাচ্ছে ভিজিএফ সহায়তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ বার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৩-২৪ অর্থবছরের ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) সহায়তা কর্মসূচির আওতায় জয়পুরহাট জেলায় ৫৬ হাজার ৬৬৮ পরিবারের জন্য ৫৬৬ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ঈদের আগেই এ চাল বিতরণ সম্পন্ন করতে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধব সরকার অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার গুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ভিজিএফ সহায়তা হিসেবে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করে। জয়পুরহাট জেলার ৫ পৌরসভাসহ ৩২ ইউনিয়নের ৫৬ হাজার ৬শ ৬৮ অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে ভিজিএফ সহায়তা হিসেবে চাল প্রদানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬৬ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল। এরমধ্যে রয়েছে পাঁচ পৌরসভার ২১ হাজার ৫৬৫ অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দ ২১৫ দশমিক ৬৫০ মেট্রিক টন চাল এবং পার্চ উপজেলার জন্য ৩৫ হাজার ১০৩ অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে ৩৫১ দশমিক ০৩০ মেট্রিক টন চাল। এতে প্রতি পরিবারকে দেওয়া হবে ১০ কেজি করে চাল। ঈদের আগেই এ চাল বিতরণ সম্পন্ন করার নির্দেশনা থাকায় ইতোমধ্যে উপজেলা ও পৌরসভা গুলোকে বরাদ্দ দেওয়ার কাজ সম্পন্ন করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সূত্র আরও জানায়, অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার চিহ্নিত করার জন্য ১২টি শর্ত দেওয়া হয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। যার মধ্যে কমপক্ষে ৪টি শর্ত পূরণসাপেক্ষে এ ভিজিএফ সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে মন্ত্রণালয়ের নির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্ত বা কর্মহীন হয়ে পড়া পরিবার গুলোকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম। চলতি সপ্তাহের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories