রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, জানালেন বিপ্লবী গার্ডের কমান্ডার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার

যুক্তরাষ্ট্র যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বলেছেন, তাদের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে।
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বিপ্লবী গার্ডের রাজনীতি বিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, তাদের ধারণা যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাবে।
এ নিয়ে আধাসরকারি বার্তাসংস্থা ফার্স নিউজকে ইয়াদোল্লাহ বলেন, শত্রুরা যে পরিকল্পনাই করুক আমাদের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।” তিনি জানিয়েছেন, এবার আর ইরান আকস্মিক হামলার শিকার হয়ে অবাক হবে না, তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। আর যে কোনো হামলা হলে এর তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।
বিপ্লবী গার্ডের এ কমান্ডার আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে আঘাত হানার সক্ষমতা তাদের আছে। সতর্কতা দিয়ে ইয়াদোল্লাহ বলেন, “শত্রুরা যে অঞ্চলে প্রবেশের চেষ্টা করবে, হোক সেটি বিমান হামলা চালিয়ে বা সীমান্ত অতিক্রম করে সেটি তাদের জন্য ‘হত্যার ময়দান’ হয়ে উঠবে।
মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউ গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই ইরানে নতুন করে হামলা চালানো হবে। তবে এ হামলা হবে স্বল্প কিন্তু অত্যন্ত তীব্র।
এমন পরিস্থিতিতে ইরান বলেছে, এবার যদি তাদের ওপর হামলা চালিয়ে যুদ্ধ শুরু করা হয় তাহলে এটার সমাপ্তি তাদের ইচ্ছায় হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে চলে যাবে, এটি হতে দেওয়া হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories