সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৮ বার

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী।
ওই বৈঠকশেষে রোববার মজুরি বোর্ড গঠন করার বিষয়টি জানিয়েছিলেন তিনি।
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা।
শনিবার ঢাকার মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও বিভিন্ন কারখানা-মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। সরকার ও পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এ বিষয়ে একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও তাদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। আজকের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories