শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

জয়পুরহাটে স্বামীর দেওয়া আগুনে ১১ দিন পর দগ্ধ গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৭১ বার

জয়পুরহাটের ক্ষেতলালে পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মঞ্জিলা খাতুন (২৮) জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের মেয়ে।

স্বজন ও মামলার বরাত দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল জানান, প্রায় ৫ বছর আগে ক্ষেতলাল উপজেলার রোয়ার গ্রামের রফিকুল ইসলামের ছেলে শারফুল ইসলাম রনির সঙ্গে বিয়ে হয় মঞ্জিলার। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ শুরু হয়। দাম্পত্য কলহের জেরে গত ২৬ জুলাই দুপুরে নিজ বাড়িতে মঞ্জিলার গায়ে আগুন ধরিয়ে দেন শারফুল।

ওসি আরো জানান, প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করেন। সেখানে ১১ দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘাতক শারফুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে নিহতের বাবা আব্দুস সবুর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories