বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

জয়পুরহাটে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ বার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা (৩৬) দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালক। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। আহত হয়েছেন তার সহকারী গোমস্তাপুরের বাসিন্দা মনোরঞ্জন (৩৮)। তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গেছে, আজ শনিবার সকালে হিলি থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। এদিকে জয়পুরহাট থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। পথিমধ্যে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সহকারী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শওকত আলী জোদ্দার জানান, মরদেহ উদ্ধার করে ক্ষেতলাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories