বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৩১ বার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জয়পুরহাট-হিলি সড়কের ভীমপুর এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও থানা পুলিশ  উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত মোটরসাইকেল আরোহী দিনাজপুর জেলা সদরের মোকছেদুলের পুত্র মাসুদ রানা (৩৫)।স্থানীয়রা জানান, পাঁচবিবি থেকে ছেড়ে আসা হিলিগামী একটি ট্রাক ভীমপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ট্রাকের সাইড দিয়ে অতিক্রম করার সময় এই দূর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories