সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতে ইসলামীর গণমিছিল

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার

গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটির টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখার উদ্যোগে শনিবার বাদ আসর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক মিছিল শুরু হয়।
পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, এরশাদনগর, হোসেন মার্কেট ও চেরাগআলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে সমাবেশে অনুষ্টিত হয়।
টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ৫৪ নং ওয়ার্ড জামায়াতের আমির নুর মোহাম্মদ মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ শাকের এবং পশ্চিম থানা জামায়াতের আমির মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইকবাল মাহমুদ, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মো. মাইনুল ইসলাম, মর্তুজা হাসান ফুয়াদ, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি নূর মোহাম্মদ, সেক্রেটারি সাইফুল্লাহসহ অন্য নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, জুলাই আন্দোলনের পর দুই বছর পেরিয়ে গেছে। জাতীয় নির্বাচনের পর মানুষ আশা করেছিল, ২০২৪ সালের জুলাইয়ের মতো আর কোনো হত্যাকাণ্ড ঘটবে না। কিন্তু বর্তমানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে।
তিনি আরো বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই জুলাই শহীদদের ভুলে গেছেন। তাই অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। অন্যথায় দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories