রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জের সাংসদ লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে সন্ত্রাস লালন ও হলফনামা জালিয়াতির অভিযোগ : মুহাম্মদ সাইদুর রহমান ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

দেশের বাজারে আরও কমলো সোনার দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
এর আগে, গত ৩০ অক্টোবর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ বার এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
এদিকে, সোনার পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৮ দফা রুপার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪২ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার। এর মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং তিনবার কমেছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories