রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার

টঙ্গীতে গ্রেফতারকৃত যুবকের দাবী প্রেমে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকের ভিডিও দেখে বাড়িতে কারখানা ও ল্যাব স্থাপন করে ইয়াবা ট্যাবলেট তৈরির চেষ্টার করছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে টঙ্গীর পাগাড় ফকির মার্কেটস্থ আলেকেরটেক এলাকার নাজমা ইসলামের বহুতল ভবনের তিনতলা থেকে নাজমুল ইসলাম বাপ্পী (৩২) কে গ্রেপ্তার করেন।
জানা যায়, নাজমা ইসলামের ২ মেয়ে ১ ছেলে। তাদের পৈত্রিক নিবাস নারায়নগঞ্জের বন্দর এলাকায়। ছেলে বাপ্পি স্কুলের বারান্দা পাড়ি দিতে না পারলেও বেশ কয়েক বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে এসে নিজ বাসার একটি কক্ষে ইয়াবা তৈরির কারখানা ও ল্যাব স্থাপন করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি স্থানীয় পুলিশ জানতে পেরে গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার আলেকেরটেক এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন এবং কারখানা ও ল্যাবের সরঞ্জামাদি জব্দ করে। এ সময় তাঁর বাড়ি থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, ল্যাবরেটরিতে ব্যবহৃত সরঞ্জাম, ইয়াবাসদৃশ ৪৫টি ট্যাবলেট এবং ইয়াবা তৈরির ডাইস, নিয়মপত্র, পরিমাপ ও প্রক্রিয়া লেখা একটি খাতা জব্দ করা হয়েছে। পুলিশের জব্দতালিকা সূত্রে জানা যায়, অভিযানে অ্যামোনিয়া সলিউশন, ডাইক্লোরোমিথেন, অ্যাসিটিক অ্যাসিড, টলুইন, এন-বিউটাইলঅ্যামিন, নাইট্রোইথেন, অ্যাসিটোন, মিথানল, আইসোপ্রোপানল, ইথানলসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। এ ছাড়া সোডিয়াম বাইকার্বোনেট, পটাশিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বোনেট, ম্যাগনেশিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম নাইট্রেট, সিলিকা জেল, ল্যাকটোজ ও লিডোকেইনসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে। অভিযানে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত বলে উল্লেখ করা হয়েছে এমন ১৩টি কাচের সরঞ্জাম, রাসায়নিক পরিমাপের ১১টি যন্ত্র, দুটি মেজারিং সিলিন্ডার, একটি ড্রপিং ফানেল, একটি হিটিং মেটাল সেটআপ মেশিন, ফিল্টারেশন সেটআপ, ডেনস্টার্ক ট্র্যাপ, ভ্যাকুয়াম পাম্প, পানির পাম্প, মেটাল ব্লেড প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা ট্যাবলেট শুকানোর কাজে ব্যবহৃত একটি ফিল্টার, মলিকুলার সিভ, পিএইচ পেপার এবং কফি মিশ্রিত তরল পদার্থ ভর্তি একটি কাচের বোতলও জব্দতালিকায় রয়েছে। অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে পাওয়া যায় সবুজ মলাটের একটি খাতা। পুলিশের জব্দতালিকা অনুযায়ী, ওই খাতার ভেতরে ইয়াবা তৈরির নিয়ম, পরিমাপ, প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের দাহ্য পদার্থের নাম লেখা ছিল। পাশাপাশি ইয়াবাসদৃশ ৪৫টি কথিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে ইয়াবা তৈরির পদ্ধতি শেখার চেষ্টা করার বিষয়টি স্বীকার করে গ্রেফতারকৃত বাপ্পি ইসলাম। উদ্ধার করা ট্যাবলেটগুলো প্রকৃত ইয়াবা কি না এবং জব্দ করা রাসায়নিক পদার্থ দিয়ে মাদক উৎপাদন করা যায় কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories