শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২৩ বছর অন্ধকার কারাগারে নুরুল ইসলাম সরকার, অবিলম্ভে মুক্তির দাবী জানান টঙ্গী ও গাজীপুরবাসী আগামীকাল শনিবার মহালয়া উদযাপনের মধ্যদিয়ে শুরু হবে সনাতনীদের দুর্গোৎসবের ক্ষণগণনা কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ স্ত্রীর সঙ্গে ৩৫ বছর আলাদা, যে কারণে বিচ্ছেদ হয়নি

গাজীপুরে নিজ জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৯ বার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা এলাকার একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাটার খুলে ভেতরে তাঁর নিথর দেহ দেখতে পায়। নিহত আবুল কালাম আজাদ স্থানীয় বশির মিল এলাকার আবদুল গনি রোডে অবস্থিত ‘সাদিয়া জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক নিরাপত্তাজনিত কারণে আবুল কালাম আজাদ প্রতিদিন রাতের বেলা নিজ দোকানের ভেতরেই ঘুমাতেন। প্রতিদিনের নিয়ম অনুযায়ী সকাল ৯টার মধ্যে দোকান খুলে কেনাবেচা শুরু করলেও রোববার দুপুর গড়িয়ে গেলেও দোকানটির সাটার বন্ধ ছিল।
দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। একপর্যায়ে পাশের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তালা কেটে বা সাটার খুলে ভেতরে আবুল কালাম আজাদের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
হত্যাকাণ্ডের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআই-এর ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, “বদ্ধ ঘরের ভেতর থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories