সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার

গাজীপুর মহানগরের টঙ্গী অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ভাগাড় স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে সূধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ঠা আগষ্ট) রাত সাড়ে আটটায় টঙ্গী কনভেনশন হল সেন্টারে এই সভার আয়োজন করা হয়েছে ।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থাপনা করেন ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বি এম শামীম, মোহাম্মদ মিন্টু, মো. মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, মোহাম্মদ শিশির এবং স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলিামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমাম, খতিবসহ টঙ্গী বাজারের ব্যবসায়ী ও ৫৫,৫৬,ও ৫৭ নং ওয়ার্ড এর বাড়িওয়ালাগন উপস্থিত ছিলেন।

বক্তারা এসময় টঙ্গী ময়মনসিংহ মহাসড়ক মহাসড়কের পাশে এবং স্টেডিয়ামের সামনে মহাসড়কে ময়লার প্রস্তাবিত ভাগাড়ের আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কথা তুলে ধরেন। বক্তারা বলেন, প্রস্তাবিত বাগাড় নির্মাণের স্থানটির পাশেই রয়েছে আন্তর্জাতিক মানের আর্চারি স্টেডিয়াম, নির্বাচন কমিশন কার্যালয়, প্রাচীন টঙ্গী বাজার এবং অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা । এই স্থানে ময়লার ভাগাড় তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠরা এবং এই এলাকার বাসিন্দারা।

বক্তারা আরও বলেন, এই অঞ্চলে ভাগাড় স্থাপন করলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে, যা এলাকার সার্বিক জীবনযাত্রা ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য হুমকিস্বরূপ । উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অতীতেও বিভিন্ন স্থানে অবৈধভাবে ময়লা ফেলার ঘটনা ঘটেছে, যার ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

সভা শেষে বক্তারা এই প্রস্তাবিত ভাগাড় অন্য কোথাও সরিয়ে নেওয়ার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে জোর দাবি জানান এবং টঙ্গীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন না করার আহ্বান জানান ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories