মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করেছে।
তালিকা অনুযায়ী, চলতি বছরের মত আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দূর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।
আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৯ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
মন্ত্রিসভা বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে ৪ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটি থাকবে।
Leave a Reply