শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে ফেনসিডিলসহ একাধিক মামলার আসামী নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩১৩ বার

টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ মঞ্জিলা আক্তার ওরফে নুপুর (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
জানা যায়, গ্রেফতারকৃত নুপুর জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকার নাকুগাছী গ্রামের বাবু সরকারের মেয়ে। তিনি দীর্ঘদিন যাবৎ টঙ্গীর দত্তপাড়া ওসমান গনি রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। টঙ্গী পূর্ব থানার এস আই হুমায়ন কবির জানান, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ফেনসিডিল এনে কৌশলে টঙ্গী এলাকায় বিক্রয় করতো মঞ্জিলা আক্তার নুপুর। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল কেনাবেচার খবর পেয়ে টঙ্গীর দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মঞ্জিলা আক্তার নুপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা, উত্তরা পূর্ব থানা, জয়পুরহাট সদর থানা, পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাভেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories