সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি দেবীদ্বারে ফুটপাত দখলে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহ ও মাদকের টাকার দাবিকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফেরেন আনোয়ার হোসেন। এ সময় মাদকের টাকাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ ছেলেকে শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ। বাবার মৃত্যুর পরপরই বাড়ি ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত আনোয়ার।
খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories