কুমিল্লার দেবীদ্বার পৌর নিউমার্কেট এলাকায় ফুটপাত দখল করে ডিম বিক্রিতে রাস্তায় জনসাধারণের চলাচলে যানজট ও প্রতিবন্ধকতা সৃস্টি করার অপরাধে ২ ডিম ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকার অর্থদন্ডে জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।
২৬ অক্টোবর ( সোমবার) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন ভ্রমমাণ আদালত মাধ্যমে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ২ টি মামলায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার অর্থদন্ড জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন বলেন- জনসাধারণের চলচল নিশ্চিত করতে ও ফুটপাত দখলের বিরুদ্ধে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply