সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঘুমহীন মানুষের গল্পে নির্মিত হল নিদ্রাসুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার

ঘুম, শান্তির ঘুম এর জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে কিন্তু বিভিন্ন কারণে মানুষ ঘুমাতে পারেনা। ফলে বিভিন্ন মানুষিক ও শারীরিক সমস্যা তৈরি হয় এবং জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এরকম একজন ঘুমহীন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’ (Sweet Sleep)।
এই ঘুমহীন মানুষের চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। এছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রুনা খান, মোঃ ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত,আশিক সরকার ও কাকন চৌধুরী।
অভিনেতা ওমর মালিক বলেন ‘নির্মাতা বয়াতির সাথে দীর্ঘদিন এর পরিচয় তার কাজ আমি পছন্দ করি, একসাথে কাজ হয় হয় করে আর হয়ে ওঠেনি। কিন্তু নিদ্রাসুর এর গল্প আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে সকল প্রতিকূলতা মোকাবিলা করে কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আশা করছি দেশ ও দেশের বাহিরের বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের মন জয় করবে নিদ্রাসুর।
জাহাঙ্গীর হোসেন আপনের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নয়া মানুষ দিয়ে আলোচনায় আশা নির্মাতা সোহেল রানা বয়াতি।
চলচ্চিত্রটি নিয়ে বয়াতি বলেন ‘চলচ্চিত্র নির্মাণ করা আমার মূল লক্ষ্য। আমার ক্যারিয়ার শুরু হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ দিয়ে। দীর্ঘদিন পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বেশ আনন্দ পেয়েছি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখতে চাই। মানুষের গল্প তুলে ধরতে চাই।’
প্রযোজনা প্রতিষ্ঠান সেন্সর ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে।

আমাদের সাথেই থাকুন

2 responses to “ঘুমহীন মানুষের গল্পে নির্মিত হল নিদ্রাসুর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories