বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারে দখলদার ও কাঠ-বালু পাচারকারীদের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ আইসিএপিপির ১৩তম অধিবেশনে অংশ নেবে বিএনপি সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশে শ্রমিক বিক্ষোভের ওপর নজর রাখছে ভারত বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া

প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার

নাটকের কাস্টিংয়ে অপেশাদারত্ব নিয়ে সরব হলেন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। পারসার অভিযোগ, কখনও কখনও শুটিংয়ের আগমুহূর্তে অভিনয়শিল্পীকে বাদ দেন প্রযোজকেরা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন শিল্পীরা।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এই অভিযোগ তোলেন তিনি। প্রযোজকের পাশাপাশি নির্মাদের নিয়েও মুখ খুলেছেন পারসা।পোস্টে তিনি জানান, আমাদের আশে পাশের দেশগুলোতে নাটক নিয়ে খোলামেলা বিশ্লেষণ হয়। কে কেমন অভিনয় করলো, কার উচ্চারণে ভুল, কোথায় পরিচালনায় ঘাটতি, লেখক আসলে কী বলতে চেয়েছেন—সবকিছু নিয়েই আলোচনা হয়।পারসা বলেন, ভাবুন তো, আমাদের দেশে এমন হলে কত নাটকের দুর্বলতা সামনে চলে আসতো।’তার ভাষ্য, ‘আমাদের এখানে অনেক সময় অভিনেতার ভুল উচ্চারণ বা অভিনয়ের ঘাটতিও শুধরে দেওয়া হয় না। অথচ ভালো নাটকের জন্য সঠিক কাস্টিং, চরিত্র বোঝা আর পরিচালকের স্পষ্ট ভাবনা জরুরি।প্রযোজক ও পরিচালকদের নিয়ে অভিনেত্রী বলেন, ‘লেখক একজনকে ভেবে চরিত্র লিখবেন, পরিচালক চাইবেন অন্য কাউকে, আর প্রযোজক নিজের পছন্দে নেবেন আরেকজনকে। এভাবে ভালো ফিল্মমেকিং হয় না। এমন কী ইনারা শেষ মুহূর্তেও কাস্ট পাল্টে ফেলে, নায়ক বা প্রোডিউসার এর চাপ এ পড়ে।চরিত্রের জন্য সঠিক মানুষটি প্রয়োজন এবং অভিনেতার সেই চরিত্রকে বুঝে পর্দায় জীবন্ত করে তোলাই আসল কাজ বলে পোস্টে জানান নায়িকা।সর্বশেষ পারসা বলেন, ‘যতদিন না আমরা নিজেদের সুবিধার কথা না ভেবে কাজটার কথা ভাববো, ততদিন আমাদের অনেক ভালো গল্প এভাবেই নষ্ট হয়ে যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories