বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার

সারা দেশে আজ থেকে টানা চারদিন গ্যাসের চাপ কম থাকবে। তবে গ্যাস সরবরাহ কোথাও বন্ধ থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।
দেশে বর্তমানে গ্যাসের চাহিদা ৩ হাজার ৮শ’ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ আড়াই হাজার মিলিয়ন ঘনফুটের মত। অর্থাৎ দৈনিক ঘাটতি ১ হাজার তিনশ এমএমসিএফডি। এর মধ্যে ৯শ’ ২০ মিলিয়ন ঘনফুট আমদানি করা এলএনজি।
মার্কিন কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি ’ও দেশের ‘সামিট এলএনজি’ ভাসমান টার্মিনাল দিয়ে আমদানি করা গ্যাস জাতীয় গ্রিডে দেয়। গত বছর ডিসেম্বরে, রক্ষণাবেক্ষণে গেলেও, এবার নভেম্বরের শুরুতেই, তা করছে সামিট এলএনজি।
শুক্র ও শনিবার, সাপ্তাহিক ছুটির দু’দিনের সাথে আরো দু’দিন লাগবে এ কাজে। সে কারণে এলএনজি সরবরাহ কমবে ৩শ’ ২০ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) মোঃ শোয়েব বলেন, মোট সরবরাহের মাত্র ৩২০ মিলিয়ন ঘন ফুট জাতীয় গ্রিড থেকে বন্ধ থাকবে। আমাদের জাতীয় গ্রিডে ২ হাজার ২শ’ ৫০ মিলিয়ন ঘন ফুট গ্যাস সরবরাহ থাকবে। ফলে, কিছু কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
গত, ১ নভেম্বরই, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে, বুধবার থেকে শনিবার, মোট চারদিন, গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছিল পেট্রোবাংলা।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ গ্যাস সরবরাহ আজ থেকে বন্ধ থাকবে, এমন গুজবও ছড়িয়েছেন। তাই গ্রাহকদের আশ্বস্ত করে পেট্রোবাংলার দাবি, সরবরাহ বন্ধের কোন সুযোগ নেই।
মোঃ শোয়েব বলেন আরও বলেন, বন্ধ হওয়ার কথা নেই। গ্রাহকরা যাতে কোনভাবেই আতঙ্কিত এবং বিভ্রান্ত না হয়।
তবে, প্রশ্ন ছিল, নির্ধারিত সময়েই রক্ষণাবক্ষেণ কাজ শেষ হবে কী না?
উত্তরে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত গ্যাস লাইনে না আসবে, ততক্ষণ পর্যন্ত, কোন কিছু নির্দিষ্ট করে বলা কঠিন।
পেট্রোবাংলা জানায়, গ্যাসের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories