বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারে দখলদার ও কাঠ-বালু পাচারকারীদের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ আইসিএপিপির ১৩তম অধিবেশনে অংশ নেবে বিএনপি সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশে শ্রমিক বিক্ষোভের ওপর নজর রাখছে ভারত বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া

মন্দার বাজারে হঠাৎ মুস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার

বেশ কিছুটা সময় নিয়ে নিজের সিনেমা নিয়ে প্রকাশ্যে আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। নব্বই দশকের হাটথ্রোব সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ নামটিকে তিনি নতুন করে প্রাণ দিতে এতে যুক্ত করেছেনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক সায়মন সাদিক এবং মাহিয়া মাহি।
জানা গেছে, আগামী ১৩ নভেম্বর উল্লেখযোগ্য সংখ্যক পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রোমান্টিক ঘরানার এই সিনেমাটি।
এক প্রশ্নের জবাবে পরিচালক মানিক বলেন, নাম এক হলেও পুরোনো ‘আনন্দ অশ্রু’র সঙ্গে নতুন সিনেমাটির গল্পের কোনো যোগসূত্র নেই। এটি কোনো সিক্যুয়েল কিংবা রিমেক নয়, সম্পূর্ণ মৌলিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।
মন্দার বাজারে’ সিনেমা মুক্তির বিষয় এই নির্মাতা জানান, বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে ঈদ ছাড়া তারকা অভিনেতাদের কোনো সিনেমা মুক্তি পায় না, তাই বলতে পারেন বড় তারকাদের অভিনীত সিনেমা মুক্তি দিয়ে বুঝিয়ে দিতে চাই দর্শক বিশেষ কোনো উৎসবের জন্য অপেক্ষা করে না, তারা ভালো গল্পের একটি সিনেমার জন্য অপেক্ষা করে; যা আনন্দ অশ্রু’র মধ্যে দর্শক পাবে বলে প্রত্যাশা করছি।
নতুন ‘আনন্দ অশ্রু’তে মাহিয়া মাহির চরিত্রের নাম শিরিন, আর সাইমন সাদিক অভিনয় করেছেন ফরহাদ চরিত্রে। ভালোবেসে এই জুটিকে ডাকা হয় ‘শিরি-ফরহাদ’। সিনেমাটির গল্পের বিশেষত্ব তুলে ধরে পরিচালক বলেন, ‘নায়ক-নায়িকার বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের গল্প শুরু হয়। আমাদের স্লোগান সবার গল্প যেখানে শেষ, আমাদের গল্প সেখানে শুরু।’
সাইমন ও মাহিকে নিয়ে এর আগে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পাঁচটি শাখায় স্বীকৃতি পায়। নতুন সিনেমাটি নির্মাতার ১২তম চলচ্চিত্র।
মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নিয়ে পরিচালক জানান, সেন্সরসহ যাবতীয় কাজ দুই বছর আগেই শেষ হয়েছে। তবে উপযুক্ত মুক্তির সময় খুঁজতে গিয়ে এতটা সময় পেরিয়ে গেছে। এবার সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories