সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

শ্রীপুরের সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিনের ইন্তেকাল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার

গাজীপুরের শ্রীপুরের সিনিয়র সাংবাদিক ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি পিজি হাসপাতালের নিবির পরিচচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে লাইফ সাপোর্টে থাকাবস্থায় আজ রবিবার (৫ অক্টোবর) রাত পৌঁনে ৮ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য সহকর্মী, বন্ধু, গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক জামাল উদ্দিনের বড় ছেলে তানভীর আহমেদ নিলয়, বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই প্রথমে বাবাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়। গত দুদিন যাবৎ বাবার অবস্থা আরও বেশি অবনতি হয়ে পড়ে। আজ রাত পৌঁনে ৮ টার দিকে হাসপাতালের চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক জামাল উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মোসলে উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যুতে শ্রীপুরতথা গাজীপুরের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়েছেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক এবং গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো: মাহফুল হাসান হান্নান বলেন, সাংবাদিক জামাল উদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সততা, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে সকলের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে আামরা একজন নিবেদিত প্রাণ সাংবাদিককে হারালাম। তার মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাব এবং উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীরভাবে শোকাহত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories